বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

গাজায় ইসরায়েলি গণহ*ত্যার প্রতিবাদে কলারোয়ায় বিক্ষোভ-সমাবেশ

গাজায় ইসরায়েলের নৃশংস গনহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে সাতক্ষীরার কলারোয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

জেগে ওঠো বিশ্ব মুসলিম,এবার ঘুম ভেঙে জেগে ওঠো ওহে মুসলিম বিশ্ব!জ্বলন্ত মশাল হাতে ঘোর এই অন্ধকারে নেমে পড়ো,জেগে ওঠো হে মুসলিম বিশ্ব!চুপ করে আর কত দেখবে ফিলিস্তিনে নির্মম হত্যা যজ্ঞের দৃশ্য!
ফিলিস্তিনের শিশুদের কান্নায় আকাশ বাতাস ভারি,মুসলিম হয়ে মুসলিমের আর্তনাদ কেমনে সইতে পারি!
প্রথম কেবলা আল-আকসায়,চলছে ধ্বংসের দৃশ্য, কেমন করে চুপ করে আছো,হে মুসলিম বিশ্ব!প্রতিটি মুসলিম হত্যার জবাব দেওয়ার এসেছে সময়,মুখ বুজে মার খাওয়ার সময় এখন নয়।
সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হও মুসলিম বিশ্ব,ফিলিস্তিনে উড়ুক মুক্তির পতাকা,দেখুক সারা বিশ্ব!জেগে ওঠো আজ বিশ্ব মানব,জেগে ওঠো মুসলিম,জেগে ওঠো বিশ্ব মুসলিম মানবতা।
যুদ্ধবাজেরা নিপাত যাক বিশ্ব মানবতা মুক্তি পাক,যন্ত্ররা নিভে যাক,মানুষেরাই শান্তি পাক।জেগে ওঠো বিশ্ব মুসলিম,জেগে ওঠো ওহে বিশ্ব মুসলমান এ স্লোগান নিয়ে ___
ফিলিস্তিনে গাজায় ইসরাইলি নৃশংস গনহত্যা ও বর্বরচিত হামলার প্রতিবাদে সাতক্ষীরা কলারোয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। 

বৃহস্পতিবার (১০ এপ্রিল) আসর নামাজের পর উপজেলা দেয়াড়ার খোরদো বাজার কমিটি ও যুব সমাজের উদ্যোগে এ বিক্ষোভ মিছিলটি খোরদো বাজারস্থ দেয়াড়া ইউনিয়ন পরিষদ চত্বর থেকে শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ব্রীজরোড তিনরাস্তার হলমোড়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
কলারোয়ার খোরদো বাজার কমিটি ও যুব সমাজের নেতৃত্বে অনুষ্ঠিত এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে বাজার কমিটি এবং যুব সমাজসহ সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিতিতে বাংলাদেশ জামায়াতে ইসলাম ও শিবিরের নেতৃত্বস্থানীয় ব্যাক্তিবর্গও উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

বক্তারা বলেন গাজার গণহত্যা কোন সভ্য সমাজের কাম্য হতে পারে না।গাজায় চলমান ইসরাইলে আগ্রাসন, নারী শিশুসহ নিরীহ মানুষদের নির্বিচারে হত্যা, শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস এক নির্মম গণহত্যার বাস্তব চিত্র।এই বর্বরতা আইয়ামে জাহেলিয়াতের বর্বর যুগের ইতিহাসকেও হার মানিয়েছে। প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল শেষে সমাবেশের বক্তব্যে বিশ্বের বিবেকবান মানুষদের এ বর্বর ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে সোনা মাটি যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে আট দলীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

সাতক্ষীরার কলারোয়ায় মাংসে পানি দিয়ে ওজন বাড়ানোর অভিযোগে দুই মাংস ব্যবসায়ীকে মোটবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছ। কেঁড়াগাছি আট দলীয় ফুটবলবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!