বুধবার, নভেম্বর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

গাজায় লক্ষাধিক ফিলিস্তিনি বাস্তুচ্যুত: জাতিসংঘ

ইসরায়েলি বিমান হামলা এবং গোলাবর্ষণের কারণে গাজায় প্রায় ১ লাখ ২৩ হাজার ৫৩৮ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের মানবিক ত্রাণ সংস্থা। প্রাণে বাঁচতে ফিলিস্তিনিরা বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। অনেকেই উপকূলীয় ছিটমহলের প্রায় ৬৪টি স্কুলে আশ্রয় নিয়েছে। জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয়ের কার্যালয় সর্বশেষ খবরে এমনটাই জানিয়েছে।

ইসরায়েলি হামলায় ধ্বংস হওয়া উল্লেখযোগ্য ভবনগুলোর মধ্যে রয়েছে চারটি বড় টাওয়ার। মোট ১৫৯টি আবাসন ইউনিট ধ্বংস হয়েছে এবং ১ হাজার ২১০টি ভবন গুরুতর ক্ষতির সম্মুখীন হয়েছে। গাজার হাসপাতালগুলোতে আহত রোগীর সংখ্যা বাড়ছে।

বিদ্যুৎ বিচ্ছিন্ন রোগী সামলাতে লড়াই করছে হাসপাতালগুলো। জাতিসংঘ বলেছে গাজার শেষ শক্তির উৎস, একমাত্র পাওয়ার প্লান্টের জ্বালানিও শেষ হয়ে যেতে পারে।

এদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইসরায়েলের কাছাকাছি পৌঁছেছে। যুক্তরাষ্ট্র বলছে, তারা আরো অস্ত্র পাঠাবে। মার্কিন কর্মকর্তারা ধারণা করছেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ইসরায়েল গাজায় স্থল অভিযান শুরু করবে।

সূত্র: আলজাজিরা

একই রকম সংবাদ সমূহ

রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় রাজনৈতিক পালাবদল ঘটেছে। সিনেটের নিয়ন্ত্রণ হারিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ডবিস্তারিত পড়ুন

রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চাইল বাংলাদেশ

মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে কমনওয়েলথভুক্ত দেশগুলোর সম্মিলিত সমর্থন চেয়েছেনবিস্তারিত পড়ুন

সাইকেলে চড়ে ১৯ বছরে ১৯১ দেশ ভ্রমণ বাঙালির

প্রায় দুই দশক ধরে সাইকেল চালিয়ে একের পর এক দেশ ঘুরে বেড়াচ্ছেনবিস্তারিত পড়ুন

  • চালু হচ্ছে না যুক্তরাষ্ট্রের ‘ডিভি লটারি’
  • সংসদীয় কূটনীতির মাধ্যমে বাংলাদেশ-ব্রিটেন সম্পর্ক জোরদারে অঙ্গীকার
  • জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • প্রধানমন্ত্রীর জাপান সফরে ৬ দ্বিপক্ষীয় সহযোগিতা চুক্তি সই
  • উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
  • বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান
  • বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
  • বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী
  • বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারিত্বে প্রতিশ্রুতিবদ্ধ জার্মানি : উপমন্ত্রী
  • গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা জাপানের প্রধানমন্ত্রীর
  • অংশীদারিত্ব আরও জোরদারে প্রতিশ্রুতি দুই প্রধানমন্ত্রীর
  • বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান