সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচনী মূল্যায়ন প্রতিনিধিদলের সাথে বৈঠক

দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন অসম্ভব: আমির খসরু

বিএনপি স্থায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আমরা যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলকে জানিয়েছি নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও আন্তর্জাতিক বিশ্বাসযোগ্য মানের নির্বাচন এ সরকারের অধীনে সম্ভব নয়।

সোমবার (৯ অক্টোবর) দুপুরে বিএনপির গুলশান কার্যালয়ে যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচনী মূল্যায়ন প্রতিনিধিদলের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে নিরপেক্ষ নির্বাচন হবে না বলেই যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল বাংলাদেশে এসেছে। তারা সাধারণ মানুষ ও স্টেক হোল্ডারদের মতামত নিচ্ছে। এরপর তারা তাদের মতামত প্রকাশ করবে। আগে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল এসেছিল, তারাও মতামত নিয়েছে।

তারা কি জানতে চেয়েছে এ প্রশ্নের জবাবে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল দেশের সব বিষয়ে জানতে চেয়েছে।

এর আগে সকাল ১০টা বিএনপির প্রতিনিধিদের সঙ্গে গুলশান কার্যালয়ে যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচনী মূল্যায়ন প্রতিনিধিদল বৈঠক করে।
বিএনপির পক্ষে বৈঠকে ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, শামা ওবায়েদ।

জাতীয় সংসদ নির্বাচনের পূর্বপরিস্থিতি যাচাই করতে শনিবার রাতে বাংলাদেশে আসে যুক্তরাষ্ট্রের ৭ সদস্যের প্রাকনির্বাচন পর্যবেক্ষক দল। দেশটির রাষ্ট্রীয় অর্থায়নে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) যৌথভাবে স্বাধীন ও নিরপেক্ষ প্রাকনির্বাচন সমীক্ষা মিশন পরিচালনা করবে। আগামী শুক্রবার পর্যন্ত দলটি বাংলাদেশে অবস্থান করবে।

একই রকম সংবাদ সমূহ

সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ঢাকায় ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী

সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে হুতিদের হামলার ঘটনায় ঢাকা থেকে রিয়াদ, দাম্মাম ওবিস্তারিত পড়ুন

থাকছে না দলীয় প্রতীক : স্থানীয় নির্বাচনে তৃণমূলে ঐক্যের ওপর জোর বিএনপির

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কোনো দলীয় প্রতীক ব্যবহার করা হচ্ছে না এবংবিস্তারিত পড়ুন

সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফ ঐকমত্য, বিনিয়োগে জোর দিচ্ছে সরকার

আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা, কর-জিডিপি অনুপাত বাড়ানো এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যেবিস্তারিত পড়ুন

  • উন্নয়ন অর্থায়নে বিশ্বব্যাংকের ‘ফিলানথ্রপি হাব’ চালু
  • ডেঙ্গুতে প্রাণ গেল আরও চারজনের, একদিনে হাসপাতালে ভর্তি ২১৬৭
  • বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে কানাডার প্রতি সহযোগিতার আহবান প্রধানমন্ত্রীর
  • ইউপি নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, ৫ ধাপের প্রথমটি ২১ জানুয়ারি
  • জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে : প্রধানমন্ত্রী
  • রূপপুরের প্রথম ইউনিটে পারমাণবিক বিক্রিয়া শুরু
  • পরিপাটি পোশাকের আড়ালে সংকটে ওষুধ বিক্রয় প্রতিনিধিদের জীবন
  • আরো ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
  • মোটরসাইকেলসহ গাড়ি মালিক-চালকদের ২৯ অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দিল বিআরটিএ
  • পরিপাটি পোশাকের আড়ালে সংকটে ওষুধ বিক্রয় প্রতিনিধিদের জীবন
  • প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ জেহাদের পরিবারের সৌজন্য সাক্ষাৎ
  • চারদিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী