বৃহস্পতিবার, জুলাই ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

গোলাম রহমান ব্রাইটের কবিতা: ‘শেষ আশ্রয়’

‘শেষ আশ্রয়’

গোলাম রহমান ব্রাইট

নিবিড় চোখে তাকাতে দেখে থমকে গেলাম আমি
মানব প্রাচীর বিঘ্নিত করলেও সময়টা ছিল দামী।
উৎসুক স্বপ্ন স্বর্গের মতো কল্পনার দরজা খোলা
কামনা গ্রন্থি উন্মুক্ত হলো স্বপ্নেই লাগলো দোলা।
ক্ষুধিত আমার অস্থির মননে প্রণয়ের অগ্নি জ্বলে
অচেনা জগতে পাড়ি জমালে শীঘ্রই ফিরবে বলে!

নির্লজ্জ নিষ্ঠুর হিংস্র অতি তোমার পাষাণ হিয়া
পুঞ্জীভূত বেদনা ডানা ঝাপটায় ইর্ষায় জ্বলে টিয়া।
অদৃষ্টের দোষে সংকল্প নষ্ট সত্যের পথেই কষ্ট
স্বার্থের সাগরে তলিয়ে দেখবে কতটাই তুমি ভ্রষ্ট।
হৃদয় কার্নিশে মন্ত্র গেঁড়েছ ঐ দিগন্ত পারের বাঁকে
সঙ্গোপনে ফেরে চিন্তা রাশি আল্পনা সবাই আঁকে।

বিচ্ছেদ শোকে ছলছলে চোখ স্বয়ম্বরে এসে ভাবি
মন যৌবনে ভাটা পড়েছে বিকিয়ে দিয়েছি চাবি।
ললাটের কথন বিবর্ণ প্রায় মলিন হয়েছে আশা
অমৃত ঝরে কথার ভাঁজে লুটিয়ে পড়েছে ভাষা।
জীর্ণ তনুর অন্তরালে দুর্ভোগ সংকীর্ণ হলো বেলা
প্রণয়ের সুর দীর্ঘায়িত করে ভৎসনা করেছ মেলা।

দীপান্বিত রজনী দ্বিখণ্ডিত আজ আশার আলো নেই
সোপানে সোপানে থমকে গিয়ে হারিয়েছি সকল খেই।
উন্মাদ নৃত্য তালে তালে ধায় ইন্দ্ররা ভীষণ মত্ত
মনের দর্পণ অবরুদ্ধ আজ অবলুপ্ত সকল তত্ত্ব।
পরিত্যক্ত বিষয় ব্যাঙ্গেরই অংশ লুণ্ঠিত তব মন
উদ্দীপিত জীবন বার্ধক্যে করুণ শেষ আশ্রয় বন।

কলমে:

 

ডা. গোলাম রহমান ব্রাইট
®নাবিহা ফ্যাশন হাউস,
গ্রাম- ফরিদপুর,
থানা- কালিগঞ্জ,
জেলা- সাতক্ষীরা।

একই রকম সংবাদ সমূহ

রাফাত হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শাস্তির দাবিতে কালিগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বারদহা বাজারে কিশোর রাফাত হোসেন (১৭) হত্যার রহস্য উদঘাটনবিস্তারিত পড়ুন

বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে বিভিন্ন অপরাধের ঘটনায় দায়ের হওয়া বিচারাধীন মামলাগুলোরবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার

সাতক্ষীরার কালিগঞ্জে সঞ্জিব সরকার (৩৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার হয়েছে। ICTবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • সাতক্ষীরায় কমিউনিটি রেডিওতে আইন বিষয়ক সচেতনতামূলক টক শো অনুষ্ঠিত
  • কালিগঞ্জের আপন ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কালিগঞ্জে ভুয়া চিকিৎসকে ৬ মাসের কারাদণ্ড
  • রাতে সাতক্ষীরার কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণ
  • সবুজায়নে কালিগঞ্জে ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচি শুরু
  • ফলগাছের সাথে একেমন শত্রুরা
  • সাতক্ষীরার আমিনুর রহমান আমিন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্পাদক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছার জোয়ার
  • কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত
  • কালিগঞ্জে সাপের দংশনে গৃহবধূর মৃত্যু
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা