শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

গোলাম রহমান ব্রাইটের কবিতা: “কথা দাও”

“কথা দাও”

গোলাম রহমান ব্রাইট

কত কল্পনা মাথাচাড়া দেয়
কত ভ্রম মনেতে আমার
রিপুর তাড়না ইন্দ্র ছুঁয়েছে
মন বলছে আজ পাবো তোমায়।

নির্ঘুম রাতের অবসন্ন আঁধারে
কি যেনো হয় কেমন লাগে
পুরনো চিঠির কথামালা পড়ে
আশার আলো মনেতে জাগে।

কৌতুহলী মন কোমলতা খোঁজে
লুকানো আঁচলের ভাঁজে
নিটোল চারণার একেকটি ছন্দ
স্পৃহা জাগায় প্রতিটি কাজে।

ক্ষণিকের এই আবেদন মোহিত হোক
তোমারই অন্তরে
মনোবীণার তার ভারী হয়ে ওঠে
দুর্লভ কোন প্রান্তরে।

তোমার দেখানো স্বপ্ন আশ্বাস
আমার কাছে দামী
নিস্তব্ধতার প্রাচীরে আচ্ছাদিত মোর
কোমল অন্তর্যামী।

অসীমের পথে অলক্ষ্যে হাঁটি
নিজেকে দিয়ে সান্ত্বনা
জীবন প্রণালীর অনন্ত আবহে
সুস্থতার তরে এই প্রার্থনা।

নিষ্ঠুর নিয়তির বিষাক্ত ছোবলে
হবে কি পূরণ সব শূন্যতা!
বিক্ষত মন খুঁজে ফিরেছে
পেয়ে যেতে সব পূর্ণতা।

গোধূলি বেলায় অকপটে ভাবি
বলাকা সারি দেখে
প্রমত্ততার আশ্বাস সত্যি হলে
ফিরে যাবো হাতে-হাত রেখে।

নদী মোহনায় মিলিত হয়ে
যে কথাটি বলবো তোমার,
“এ লগ্ন থেকে কথা দাও তুমি
ছেড়ে যাবে না কভু আমার।”

কলমে-
ডা. গোলাম রহমান ব্রাইট
®নাবিহা ফ্যাশন হাউস,
গ্রাম- ফরিদপুর,
থানা- কালিগঞ্জ, জেলা- সাতক্ষীরা।

একই রকম সংবাদ সমূহ

কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত

বাংলাদেশ আনসার ও ভিডিপি বাহিনী কালিগঞ্জ উপজেলা কর্তৃক আয়োজিত দশ দিনব্যাপী মৌলিকবিস্তারিত পড়ুন

কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা

ভারতের কলকাতায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দুই বাসিন্দার মৃত্যুরবিস্তারিত পড়ুন

দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর মৃ*ত্যু

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের পশ্চিম মৌতলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মেহের আলীবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জে গলায় ফাঁস দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ*ত্যু
  • কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে যুবকদের উদ্যোগে রাস্তা সংস্কার
  • জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কালিগঞ্জে হাফেজে কুরআন সংবর্ধনা
  • সাতক্ষীরায় কোন্দলের শিকার তৃণমূলের জনপ্রিয় নেতা কাজী সোহেল
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কালিগঞ্জে ছেলে হত্যার প্রধান আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে বৃদ্ধা মায়ের সংবাদ সম্মেলন
  • সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, পিআইওর বিরুদ্ধে ডিসির কাছে অভিযোগ
  • কালিগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ৪
  • সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত
  • কালীগঞ্জে স্বর্ণের দুলের লোভে শিশুকে হত্যা: বিক্ষুব্ধ জনতার গণধোলাইয়ে ঘাতক নারী নিহত
  • রাফাত হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শাস্তির দাবিতে কালিগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন