মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন স্ত্রী!

নরসিংদীর শিবপুরে ঘুমন্ত স্বামীর (২৮) গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ ওঠেছে স্ত্রীর বিরুদ্ধে।

সোমবার (১৮ এপ্রিল) দিনগত রাতে উপজেলার পুটিয়া ইউনিয়নের মুন্সেফেরচর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, ওই ব্যক্তি পেশায় একজন প্রাইভেটকারচালক এবং মনোহরদী উপজেলার বাসিন্দা। তিনি পরিবার নিয়ে শিবপুরের মুন্সেফেরচর গ্রামে ভাড়া থাকতেন। সম্প্রতি তার দ্বিতীয় বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়লে তাদের দাম্পত্যজীবনে কলহ শুরু হয়। এ ঘটনার জেরে মঙ্গলবার দিনগত রাতে ঘুমন্ত অবস্থায় ধারালো কোনো বস্তু দিয়ে স্বামীর গোপনাঙ্গ কেটে দেন স্ত্রী।

ওই ব্যক্তির চিৎকারে স্থানীয়রা ছুটে গিয়ে তাকে উদ্ধার করেন।

মঙ্গলবার (১৯ এপ্রিল) ভোরে নরসিংদী ১০০ শয্যা জেলা হাসপাতালের জরুরি বিভাগে তাকে ভর্তি করা হয়।

ভুক্তভোগী ওই ব্যক্তি বলেন, ‘রাতে ব্যথার যন্ত্রণায় আমার ঘুম ভেঙে গেলে দেখি হাত-পা বাধাঁ। সারা বিছানা রক্তে ভেসে গেছে। পরে আমি চিৎকার করলে প্রতিবেশীরা এসে আমাকে হাসপাতালে ভর্তি করেন।’

এ বিষয়ে শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন বলেন, রাতেই ভুক্তভোগীর স্ত্রীকে বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। প্রাথমিকভাবে জানতে পেরেছি ওই ব্যক্তির দ্বিতীয় বিয়ের গুঞ্জন আছে এবং স্ত্রীর কোনো খোঁজ রাখতেন না। এজন্য তিনি এ ঘটনা ঘটিয়েছেন। তবে বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্তের পর প্রকৃত কারণ বলা যাবে।

একই রকম সংবাদ সমূহ

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি, ন্যায়, সহমর্মিতা,বিস্তারিত পড়ুন

দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ

রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেছেন নির্বাচনবিস্তারিত পড়ুন

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি জানতে ইসির সঙ্গে বসবে সরকার

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি কতদূর এগিয়েছে, তা জানতে আগামী সপ্তাহে নির্বাচন কমিশনেরবিস্তারিত পড়ুন

  • রাষ্ট্রপতির নির্ধারিত ঠাকুরগাঁও সফর স্থগিত
  • ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ
  • স্থানীয় সরকার নির্বাচন খুব বেশি দেরি হবে না: সিইসি
  • দীনেশ ত্রিবেদীর সঙ্গে সীমান্ত হাট পুনরায় চালুসহ বহু বিষয়ে আলোচনা হয়েছে: বাণিজ্যমন্ত্রী
  • একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর
  • নুসরাত হত্যা মামলার রায়: অধ্যক্ষ সিরাজসহ ২ জনের মৃত্যুদণ্ড বহাল
  • রংপুরে চাঞ্চল্যকর চার হত্যাকাণ্ড: খুনের দায় স্বীকার, কারাগারে সিদ্ধার্থ-মুগ্ধ
  • প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব
  • রংপুরে খুন হওয়া চারজনের সবার মুখ ছিল বীভৎস, মুখের কাছে পড়ে ছিল তরল: সিআইডি
  • দুর্নীতিবাজদের বিরুদ্ধে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা: এলজিআরডি মন্ত্রী
  • এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন শুরু, মানতে হবে ১৪ দফা নির্দেশনা
  • রংপুরে ঘর থেকে সাবেক স্কুলশিক্ষক, স্ত্রী ও ২ ছেলে-মেয়ের মরদেহ উদ্ধার