শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

চট্টগ্রামে উদযাপিত হলো স্বেচ্ছাসেবী দিবস ও ইচ্ছার প্রতিষ্ঠা বার্ষিকী

চট্টগ্রামে উদযাপিত হলো স্বেচ্ছাসেবী দিবস ও ইচ্ছার প্রতিষ্ঠা বার্ষিকী।

ইচ্ছা মানব উন্নয়ন সংস্থার ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলনমেলা উপলক্ষ্যে মোঃ আরিফুল ইসলাম হৃদয়ের সভাপতিত্বে জসিম উদ্দীন ও মেহেদী হাসান রাজের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত হয় বিশেষ কর্মসূচি।

৫ ডিসেম্বর চট্টগ্রামস্থ বালুচরার দৌলত শাহী কনভেনশন হলে শনিবার সকাল ১০টা হতে দিনব্যাপী ২টি পর্বে এই কর্মসূচী অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান।

১ম পর্বে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধের বিজয়মেলা পরিষদের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুস।
প্রধান বক্তা ছিলেন ২নং জালালাবাদ ওয়ার্ড এর সাবেক কাউন্সিলর সাহেদ ইকবাল বাবু। উদ্বোধক ছিলেন ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াকুব।

স্বেচ্ছাসেবী দিবস উপলক্ষে করোনাকালীন সময়ে বিশেষ অবদান রাখায় বীর মুক্তিযোদ্ধা দৌলত হোসেন, ডা. মনির আজাদ, ডা. দোলন কুমার, দেলওয়ার হোসেন, আসাদ চৌধুরী, মো. বখতিয়ারকে সংবর্ধনা দেয়া হয়।

বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ রাশেদ।
বিশেষ বক্তা ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী সারজু মোহাম্মদ নাছির।

উক্তঅনুষ্ঠানে চট্টগ্রাম জেলার থেকে ৫০টি স্বেচ্ছাসেবী সংগঠন অংশগ্রহণ করে। প্রতিটি সংগঠনকে সম্মাননা স্মারক দেওয়া হয়।

এদিকে, ২য় পর্বে প্রধান অতিথি ছিলেন লায়ন নবাব হোসেন মুন্না। প্রধান বক্তা ছিলেন মিজান সমরকন্দি।
উদ্বোধক ছিলেন ফারুক খালেক চৌধুরী।

২য় পর্বে ৫০জন বাচ্চাদের নিয়ে বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়।

সৎ ইচ্ছার জাগরণকারী এই সংগঠনের এটি ১৬০তম কর্মসূচী ছিলো। ১৬১তম কর্মসূচি খুব শীঘ্রই অনুষ্ঠিত হবে বলে জানান অত্র সংগঠনের প্রতিনিধি সাইফুল করিম বাবর।

ইচ্ছা মানব উন্নয়ন সংস্থার দপ্তর সম্পাদক তোহিদুল ইসলাম রিয়াদ প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরিরবিস্তারিত পড়ুন

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘এ দেশের গণতান্ত্রিক আন্দোলনে শহীদ এবং ভুক্তভোগীদের প্রত্যাশাবিস্তারিত পড়ুন

মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তিতে বাংলাদেশ যুক্ত হবে কিনা, এ বিষয়ে সবকিছু বিবেচনা হরে সিদ্ধান্তবিস্তারিত পড়ুন

  • লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
  • অবশেষে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ
  • আমি নিতাই রায়ের সঙ্গে বসতে চাই না: যুবদল নেতা নয়ন
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?
  • নারীদের উন্নয়ন হলে দেশ এগিয়ে যাবে : সমাজকল্যাণ মন্ত্রী
  • রংপুরে চার খুনের আলামত ধুয়েমুছে ফেলা হয়নি: আরএমপি
  • অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে পে-স্কেলের প্রজ্ঞাপন, কার বেতন কেমন বাড়ছে?
  • চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে একসঙ্গে পাঁচ শিশুর মৃত্যু
  • আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ
  • সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
  • ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী