বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

চট্টগ্রামে নতুন দুই জোড়া কমিউটার ট্রেন চালু হলো

চট্টগ্রাম থেকে পটিয়া ও দোহাজারী রুটে দুই জোড়া কমিউটার ট্রেন চালু হয়েছে। শনিবার (৬ ফেব্রুয়ারি) ট্রেনগুলোর উদ্বোধন করেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

এদিন বেলা সাড়ে ১১টায় দোহাজারী রেল স্টেশনে থেকে চট্টগ্রাম-দোহাজারী ও সাড়ে ১২টায় চট্টগ্রাম-পটিয়া-চট্টগ্রাম রুটের কমিউটার ট্রেনের উদ্বোধন করেন তিনি।

রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা স্নেহাশীষ দাশগুপ্ত জানান, ডেমো ট্রেনটি সকালে চট্টগ্রাম-পটিয়া রুটে এবং বিকেলে চট্টগ্রাম-দোহাজারী রুটে যাতায়াত করবে। এটি চট্টগ্রাম থেকে ভোর সাড়ে ৫টায় ছেড়ে পটিয়ায় পৌঁছাবে সকাল ৬টা ৪০ মিনিটে। ফিরতি পথে সকাল সাড়ে ৭টায় পটিয়া থেকে ছেড়ে ট্রেনটি চট্টগ্রাম স্টেশনে পৌঁছাবে সকাল ৯ টা ৫ মিনিটে।

দ্বিতীয় ট্রিপে বিকেল ৫টায় চট্টগ্রাম থেকে ছেড়ে দোহাজারীতে পৌঁছাবে সন্ধ্যা সাড়ে ৭টায়। ফিরতি পথে ৭টা ৪০ মিনিটে ছেড়ে চট্টগ্রামে এসে পৌঁছাবে রাত ১০টা ৪০ মিনিটে।

তিনি আরও জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ক্যাম্পাস খুললে চট্টগ্রাম থেকে বিশ্ববিদ্যালয় রুটে নতুন এক জোড়া ট্রেন চলাচল শুরু হবে। দোহাজারী রুটে এখন দুই জোড়া যাত্রীবাহী ট্রেন চলাচল করছে। এছাড়াও দোহাজারী পিকিং পাওয়ার প্ল্যান্টে ফার্নেস অয়েল পরিবহন করছে একটি ওয়াগন ট্রেন।

একই রকম সংবাদ সমূহ

অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, অপারেশন ক্লিন হার্টের মতো কোনো অভিযান পরিচালনার পরিকল্পনাবিস্তারিত পড়ুন

এআই বিপ্লবে পিছিয়ে পড়ছে প্রান্তিক শিশুরা

শিক্ষা ও প্রযুক্তির দ্রুত পরিবর্তনের এই যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন

নিয়ন্ত্রণহীন এলপিজি বাজার, দাম বাড়িয়েও মিলছে না সিলিন্ডার

সরকার নির্ধারিত মূল্যের তোয়াক্কা না করে তীব্র সংকট ও অস্বাভাবিক দামে বিক্রিবিস্তারিত পড়ুন

  • ধর্মঘট করলে এলপিজি ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে : জ্বালানিমন্ত্রী
  • চীনের অর্থায়নে ঋণের বদলে বিনিয়োগে জোর বাংলাদেশের
  • এশিয়ার অর্থনৈতিক স্থিতিশীলতা জোর, বাংলাদেশের জন্য কী বার্তা?
  • এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার, নতুন দাম নির্ধারণে গণশুনানির সিদ্ধান্ত
  • ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন শুরু ৯ নভেম্বর
  • ডেঙ্গু কেড়ে নিল আরও ৫ জনের প্রাণ
  • শ্রমবাজারে নতুন দিগন্ত, ৮ মাসে বিদেশে গেছেন প্রায় সাড়ে চার লাখ কর্মী
  • নোবেলজয়ী ইউনূসকে হেনস্তা, সরকারের তীব্র নিন্দা
  • থাইল্যান্ডে বিদেশি ব্যবসার প্রসার, বাংলাদেশের সম্ভাবনায় বাধা কেন?
  • এসএসসিতে ফেল করলে ১৫ দিনের মধ্যে ফের পরীক্ষা : শিক্ষামন্ত্রী
  • পুলিশি পাহারায় ৩০ ঘণ্টা পর চুয়েট ছাড়লেন উপাচার্য
  • সৌদিতে আটকে পড়াদের ভিসার মেয়াদ নিয়ে ঢাকার দ্বিপক্ষীয় উদ্যোগ