শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

চাঁ*দাবাজির মামলায় সাতক্ষীরার ফিংড়ির আনার গ্রে*প্তার

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের আনোয়ার হোসেন ওরফে আনার (৬০)কে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ নভেম্বর) রাত ৮টার দিকে সাতক্ষীরা সদর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে আনার এবং তার সহযোগী তুহিন তুফানকে গ্রেপ্তার করে।
নাম প্রকাশ না করার শর্তে ফিংড়ি ইউয়িনের বালিথা এলাকার বাসিন্দারা জানান, আনারের কারণে ফিংড়ি ইউনিয়নের মানুষ অতিষ্ঠ। যখন যে রাজনৈতিক দল ক্ষমতায় থাকে সেই দলের পরিচয় দিয়ে সাধারণ মানুষের জমি দখল, চাঁদাবাজি, বিভিন্নভাবে প্রতারণা করে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়। আগে আওয়ামী লীগের পরিচয় দিয়ে চাঁদাবাজি, জমি ও ঘের দখল করতো। এখন জামায়াতের পরিচয় দিয়ে বিভিন্ন অপকর্ম করছে। অথচ সে জামায়াতের কেউ না। তার গ্রেপ্তারের খবরে এলাকার মানুষের মধ্যে বইছে খুশির বন্যা। এলাকাবাসি আরও জানায়, বিগত সরকারের আমলে ক্ষমতার দাপট দেখিয়ে এই আনার ফিংড়ি ইউনিয়নের সরকারি খাস খাল দখল করেছিল। সাধারণ মানুষ সরকারি খাল পর্যন্ত ব্যবহার করতে পারতো না। এখন আবার ভোল পাল্টে জামায়াতের পরিচয় দিয়ে দলটির ক্ষতি সাধন করছে বলে মন্তব্য করেন অনেকেই। শুধু তাই নয়, ২০০১ সালের পর থেকে ২০০৮ সাল পর্যন্ত জামায়াতে ইসলামীর পরিচয় দিয়ে একইভাবে অপকর্ম করে এলাকা বিষিয়ে তুলেছিল। তার বাহিনীর ভয়ে কেউ মুখ খুলতে সাহস পেতো না।
এদিকে পুলিশ জানায়, গত ৩০ অক্টোবর সদর উপজেলার বালিথা বাজার এলাকায় অভিযুক্ত আনোয়ার হোসেন ও তার সহযোগীরা স্থানীয় ব্যবসায়ী জায়েদ বিন কাদেরসহ একাধিক ব্যক্তির কাছ থেকে জোরপূর্বক চাঁদা দাবি করে। ব্যবসায়ীদের কাছ থেকে তারা নগদ টাকা আদায়ের পাশাপাশি চাঁদা না দিলে মারধর ও প্রাণনাশের হুমকি দেয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
ঘটনার পর বুধবার (৬ নভেম্বর) জায়েদ বিন কাদের সাতক্ষীরা সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় আনোয়ার হোসেন (৬০), আলমগীর হোসেন (৫০), মো. কুদ্দুস (৫৫) ও তুহিন তুফানসহ চারজনকে আসামি করা হয়েছে। মামলা নং-৭। তারিখ: ৬ নভেম্বর ২০২৫। ধারা: ১৪৩, ৪৪৭, ৩৮৫, ৩৭৯ ও ৪২৭ (পেনাল কোড ৫০৬)।
মামলার এজাহারে বলা হয়েছে, চাঁদাবাজ চক্রটি বিভিন্ন সময়ে স্থানীয় কৃষক, মাছচাষি ও ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি করে আসছিল। তারা এলাকায় প্রভাব বিস্তার ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে স্থানীয়দের আতঙ্কিত করে তুলেছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বলেন, ‘চাঁদাবাজির অভিযোগে ফিংড়ি এলাকার আনোয়ার হোসেন আনারকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অভিযোগের সত্যতা স্বীকার করেছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী, কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান

সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার ও সহনশীলতা নিয়ে বাস্তবায়িত একটি প্রকল্পের সমাপনী ও অভিজ্ঞতাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জীবন বীমা কর্পোরেশনের ব্যবসায় উন্নয়ন ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সরকারি জীবন বীমা কর্পোরেশনের উদ্যোগে সাতক্ষীরায় “ব্যবসায় উন্নয়ন ও পর্যালোচনা সভা-২০২৬” অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার লাবসা স্কুলের সামগ্রিক পরিবেশ ঘুরে দেখলেন ডিসি

শ্রেণিকক্ষে তখন চলছিল পাঠদান। শিক্ষার্থীরা মনোযোগ দিয়ে শুনছিল শিক্ষকের কথা। এরই মধ্যেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা পৌরসভায় কমিউনিটি সংলাপ : সমন্বিত পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় পরিবর্তনের গল্প
  • তালায় নায়েবকে ‘ম্যানেজ’ করে রাস্তার পাশের ২৫ মেহগনি গাছ কাটার অভিযোগ
  • সাতক্ষীরাতে গ্লোবাল অ্যাকশন উইক উপলক্ষ্যে নাগরিক সম্মিলন অনুষ্ঠিত
  • এমপি নজরুল ফের ৪ দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: মামা ওবায়দুর কারাগারে
  • ৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা, সংবাদ সম্মেলনে ৪ দফা দাবি
  • বিআরটিএ উদ্যোগে সাতক্ষীরায় পেশাজীবী গাড়িচালকদের প্রশিক্ষণ কর্মশালা
  • সাতক্ষীরায় সমতা, পিতৃতন্ত্র ও জেন্ডার ট্রান্সফর্মেটিভ অ্যাপ্রোচ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুন, তিন দিনেও মামলা হয়নি
  • সাতক্ষীরায় যুবদলের কমিটি ঘোষণা দেওয়ায় পৌর ও সদর উপজেলা যুবদলের বিশাল আনন্দ মিছিল
  • দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরায় জাতীয়তাবাদী তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিক পালন