বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

চাকরি দেওয়ার নামে প্রতারণা, ডিএনসিসির মামলায় আটক ১

মারুফ সরকার, (স্টাফ রিপোর্টার): ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে (ডিএনসিসি) চাকরি দেওয়ার নাম করে প্রতারণার দায়ে একজনকে আটক করেছে পুলিশ।

জাল কাগজপত্র সৃজন এবং ডিএনসিসি’র কর্মকর্তাদের স্বাক্ষর জালিয়াতি করে ভূয়া নিয়োগপত্র প্রদান করার অভিযোগে আটককৃত মো. মোমিনসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিকালে গুলশান থানায় এই মামলা দায়ের করা হয়।

এর আগে দুপুরে শাহিনা আক্তার নামে একজন নারী এরিয়া সুপারভাইজার (মহিলা), বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ, অঞ্চল-২ নামক পদের বিপরীতে একটি ভূয়া নিয়োগ পত্র ও নকল আইডি কার্ড নিয়ে গুলশান-২ নগর ভবনে উপস্থিত হলে বিষয়টি সম্পর্কে জানা যায়। মূলত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে এরিয়া সুপারভাইজার নামে কোন পদ নেই।

শাহিন আক্তার জানায় আটককৃত মো মোমিন তার কাছ থেকে মোট আংকের টাকা নিয়ে তাকে ভূয়া নিয়োগ প্রদান করে।

উক্ত নিয়োগপত্রে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, প্রধান রাজস্ব কর্মকর্তাসহ কয়েকজন কর্মকর্তার স্বাক্ষর জালিয়াতি করে ভুয়া নিয়োগপত্র প্রদান করে, যেটির সাথে ডিএনসিসির কোনো সংশ্লিষ্টতা নেই এবং অভিযুক্ত আসামি মো. মোমিন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কেউ না।

উল্লেখ্য, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নিয়োগের ক্ষেত্রে পরীক্ষা গ্রহণপূর্বক যথাযথ প্রক্রিয়ায় স্বচ্ছতার সাথে নিয়োগ প্রদান করে থাকেন।

একই রকম সংবাদ সমূহ

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

সাতক্ষীরার কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত নাহিদ হাসানবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার