বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

চিকিৎসকদের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ, ২ স্বজন আটক

চিকিৎসা অবহেলায় মৃত্যুর অভিযোগে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর স্বজনদের সাথে ইন্টার্ন চিকিৎসকদের হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। এ ঘটনায় গতকাল শনিবার দিবাগত সাড়ে ১১টা পর্যন্ত হাসপাতালে লাশ আটকে রেখে দুইজনকে পুলিশে দিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা।

জানা যায়, নগরীর দৌলতপুরে কারিকর পাড়ার মাওলানা আব্দুর রাজ্জাকের স্ত্রী পিয়ারুন্নেছা (৫৫) গতকাল শনিবার দিবাগত রাত ৩টার দিকে মৃত্যুবরণ করেন।

চিকিৎসায় অবহেলায় তার মৃত্যু হয়েছে এ অভিযোগ এনে ইন্টার্ন চিকিৎসক কামরুল হাসানের সাথে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনায় জড়িয়ে পড়ে রোগীর স্বজনরা। এসময় পিয়ারুন্নেছার মরদেহ আটকে রেখে তার দুই ছেলে তরিকুল ইসলাম কবির এবং সাদ্দাম হোসেনকে পুলিশে দেন ইন্টার্ন চিকিৎসকরা। তারা বর্তমানে সোনাডাঙ্গা থানায় আটক রয়েছেন।

নিহতের স্বামী মাওলানা আব্দুর রাজ্জাক বলেন, ‘আমার স্ত্রীর বুকে ব্যাথা ও পায়খানা-প্রসাব না হওয়ায় গত শুক্রবার রাতে মেডিকেল হাসপাতালের ৩য় তলায় ১১-১২ নং ওয়ার্ডে ভর্তি করা হয়।

শনিবার রাতে আমার স্ত্রীর অবস্থার অবণতি হয়। ডাক্তার ডাকলেও তারা আসেনি বরং সেখানে রোগীকে নিয়ে যেতে বলে। একপর্যায়ে কাগজপত্র নিয়ে যেতে বলে। এভাবে সময়ক্ষেপণে রাতে ছটফট করতে করতে আমার স্ত্রী মারা যায়।

এদিকে মায়ের মৃত্যুর পর ছেলেরা কেন ডাক্তার আসেনি জানতে গেলে কথা কাটাকাটি এবং এক পর্যায়ে হাতাহাতি হয়। এ ঘটনায় ডাক্তার, ওয়ার্ডবয়সহ অন্যরা একত্রিত হয়ে আমাদেরকে মারধর ও আমার দুই ছেলেকে পুলিশে দিয়েছে। ’

এ বিষয়ে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সুহাস রঞ্জন হালদার বলেন, মানুষ মারা গেলে একটি প্রক্রিয়া আছে। লাশ আটকানোর কিছু নেই। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য পুলিশ ওই দুইজনকে নিয়ে গেছে।

কোনো জিডি বা মামলা করিনি তাদের বিরুদ্ধে।
রোগীর স্বজন মো. মামুন জানান, আজ রবিবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত হাসপাতাল থেকে লাশ ছাড়া হয়নি। আটক দুইজনকেও ছাড়া হয়নি।

একই রকম সংবাদ সমূহ

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধের ধরন পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে ডিজিটাল ফরেনসিক সক্ষমতা বাড়াতে দেশজুড়ে সাইবারবিস্তারিত পড়ুন

  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর
  • ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী