শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

১৭ আগস্ট, ২০২০

চৌগাছায় মুজিব জন্ম শতবার্ষিকী উপলক্ষে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

যশোরের চৌগাছায় মুজিব জন্ম শতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

যশোর সেনানিবাসের লে. কর্নেল মো. ইসমাইল হোসেন, এসজিপি, পিএসসি প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে চলছে একের পর এক প্রাকৃতিক বিপর্যয় আর মহামারীর তান্ডব। প্রাকৃতিক এই বিপর্যয় ও মহামারী কাটিয়ে সাধারণ মানুষদের স্বাভাবিক জীবন ফিরিয়ে দেবার জন্য দৃঢ় প্রত্যয় আর অদম্য সাহস নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিটি সেনাসদস্য।

এরই ধারাবাহিকতায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে যশোরে করোনা আক্রান্ত এলাকায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করছে বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন।

১৭ আগস্ট ২০২০ (সোমবার) যশোর জেলার চৌগাছা উপজেলার চৌগাছা সরকারি কলেজে সর্বমোট ৮ জন সামরিক ও বেসামরিক বিশেষজ্ঞ ডাক্তারের সমন্বয়ে ২৪৬ জন অসহায় ও দুস্থ মানুষের মাঝে এ স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। দিনভর এই স্বাস্থ্যসেবায় রক্তের পরীক্ষা, ব্যবস্থাপত্র প্রদান ও বিনামূল্যে ঔষুধ প্রদান করা হয়। এছাড়াও চিকিৎসা সেবা নিতে আগত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

যশোর সেনানিবাস সূত্রে জানা যায়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে মাননীয় সেনা প্রধান দেশের সকল জেলায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করার উদ্যোগ গ্রহন করেছেন। সেই উদ্যোগের অংশ হিসেবে ৫৫ পদাতিক ডিভিশনের জিওসির নির্দেশে এই স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।

তিনি আরো জানান, বাংলাদেশ সেনাবাহিনী যে কোনো পরিস্থিতিতে দেশের উন্নতির জন্য সব ধরনের কাজ করার জন্য প্রস্তুত রয়েছে।

এছাড়াও করোনা মোকাবেলায় ত্রাণ বিতরণসহ গণপরিবহন মনিটরিং, সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ এবং জনসচেতনতা সৃষ্টি মূলক কার্যক্রম অব্যাহত রেখেছে সেনাসদস্যরা।

অন্যদিকে, আম্পানে ক্ষতিগ্রস্থ উপকূলীয় এলাকায় বাঁধ নির্মাণ অব্যাহত রাখার পাশাপাশি নানাবিধ জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে যশোর সেনানিবাসের সেনাসদস্যরা।
ছবিতে..

একই রকম সংবাদ সমূহ

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ

ভিআইপি ও সিআইপি ব্যক্তিসহ সবার ক্ষেত্রে বিমান চলাচল নিরাপত্তা বিধি সমানভাবে প্রয়োগবিস্তারিত পড়ুন

জীবিত অবস্থায় নিজের চল্লিশা ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ

জামালপুরের ইসলামপুর উপজেলায় জীবিত অবস্থায় নিজের চল্লিশার আয়োজন করে এলাকায় আলোচনার জন্মবিস্তারিত পড়ুন

  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়