বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ছাত্র আন্দোলনের নেতা থেকে সর্বকনিষ্ঠ প্রেসিডেন্ট

চিলির ইতিহাসে সবচেয়ে বেশি ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন গ্যাব্রিয়েল বোরিক। ৩৫ বছর বয়সী বোরিক চিলির ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রেসিডেন্ট। ছাত্র থাকাকালেই অধিকার আদায়ের আন্দোলনে সফলভাবে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এবার তিনি রাষ্ট্রের নেতৃত্বে এসেছেন।

নির্বাচনে বামপন্থী আদর্শের অনুসারী বোরিক ৫৬ শতাংশ ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ৪৪ ভাগ ভোট। ছাত্র আন্দোলনে যাদের সহকর্মী হিসেবে পেয়েছেন প্রেসিডেন্ট নির্বাচনের লড়াইয়েও তাদের পাশে পেয়েছেন বোরিক। আগামী মার্চে চিলির প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করবেন তিনি।

পড়াশুনা শেষ না করলেও রাজনীতির ময়দানে সফলতা দেখিয়েছেন বোরিক। ২০১৩ সালে তিনি চিলির কংগ্রেসে নির্বাচিত হন এবং দুই মেয়াদে ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করেন।

বোরিক চিলিতে ক্ষমতার বিকেন্দ্রীকরণ করতে চান, চিলিকে কল্যাণমূলক রাষ্ট্রে পরিণত করতে চান। পাশাপাশি পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নে রাষ্ট্রীয় বরাদ্দ বাড়াতে চান। অগাস্তে পিনোশে যে একনায়কত্ব কায়েম করেছিলেন সেই জায়গা থেকে দেশকে বের করে আনতে চান।
প্রাথমিকভাবে জয় নিশ্চিত হওয়ার পর বোরিক বলেন, ‌‘চিলি নব্যউদারতাবাদের জন্মভূমি, সেই আদর্শের কবরও এখানে হওয়া উচিত।’
সূত্র : গার্ডিয়ান

একই রকম সংবাদ সমূহ

নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

নেপালে ভয়াবহ বন্যায় বহু প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেনবিস্তারিত পড়ুন

নেপালে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৯৫, নিখোঁজ ৪০৩

নেপাল-চীন সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৯৫বিস্তারিত পড়ুন

বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন

বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটির ক্ষেত্রে শিক্ষাকেই অন্যতম প্রধান চালিকাশক্তি হিসেবেবিস্তারিত পড়ুন

  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন
  • যুক্তরাষ্ট্রে কাজের ভিসায় বড় ধাক্কার শঙ্কা, বেশি বিপাকে পড়বেন যারা
  • হারানো ছাগল খুঁজতে গিয়ে মিলল সোনার খনি
  • বঙ্গোপসাগরের ওড়িশা উপকূলে জাহাজডুবি, বাংলাদেশিসহ নিখোঁজ ২২
  • জাতিসংঘের মহাসচিব হওয়ার দৌড়ে ৮ প্রার্থী
  • তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর দিয়ে প্রত্যাহার করল ভারত
  • কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে পাঁচজন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
  • বাংলাদেশ থেকে ফিরিয়ে নিতে ৩ লাখ রোহিঙ্গা বাছাই করেছে মিয়ানমার
  • ভারতকে সবচেয়ে বেশি অপছন্দ করে পাকিস্তানিরা, তালিকায় রয়েছে বাংলাদেশ, ফিলিস্তিনও
  • মার্কিন বিমানবাহী রণতরিতে নিজেদের মধ্যে সংঘর্ষ, নিহত ৭
  • হাসিনার বক্তব্যের সঙ্গে ভারতের সম্পর্ক নেই : জয়সওয়াল