শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ছেলে অপহরণের অভিযোগ বাবার বিরুদ্ধে

নড়াইলে বাবার বিরুদ্ধে ছেলে অপহরণের অভিযোগ করেছেন গায়ত্রী রাণী সূতার নামে এক নারী। পারিবারিক কলহের জেরে স্বামী দীপংকর মজুমদার নবম শ্রেণি পড়ুয়া সুপ্ত মজুমদারকে অপহরণ করেছে বলে থানায় অভিযোগ দিয়েছেন তিনি।

গত বুধবার (১৩ জানুয়ারি) ছেলে সুপ্ত মজুমদার সারাদিন বাসায় ছিল। দুপুরের দিকে বাসা থেকে বের হয়ে আর ফেরেনি বলেন তিনি।

গায়ত্রী রাণী সূতার বলেন, পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) একটি প্রকল্পে নড়াইলে কর্মরত রয়েছেন তিনি। যার কারণে নবম শেণি পড়ুয়া সুপ্ত ও অষ্টম শ্রেণিতে পড়া মেয়ে দীপাকে নিয়ে শহরের আলাদাতপুর এলাকায় ভাড়ায় থাকেন।

জানা গেছে, ২০০৪ সালে বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার ভরপাশা গ্রামের মাখনলাল সূতারের মেয়ে গায়ত্রীর সঙ্গে একই জেলার রুনশী গ্রামের মৃত মহারাজ মজুমদারের ছেলে দীপংকর মজুমদারের বিবাহ হয়।

গায়ত্রী অভিযোগ করেন, তাদের ঘরে সুপ্ত এবং দীপার জন্ম হওয়ার ছয় বছরের মাথায় স্বামী পরকীয়ায় জড়িয়ে পড়েন। বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে স্বামী তাকে শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে। এক পর্যায়ে দুই লাখ টাকা যৌতুক দাবি করে। টাকা না দেয়া ও বিভিন্ন সময় স্বামীর অনৈতিক সম্পর্কের প্রতিবাদ করায় ২০১৫ সালের ১০ ফেব্রুয়ারিতে তাকে বাড়ি থেকে বের করে দেয়।

পরবর্তীতে দুই সন্তানকে নিজ হেফাজতে লালন-পালন করতে বরিশাল নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা করেন এবং আদালতের রায়ের মাধ্যমে ২০১৬ সালের ২৬ ডিসেম্বর নাবালক সন্তানদের নিজ হেফাজতে নেন। পরে পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের মাঠকর্মী হিসেবে নড়াইলে যোগদান করে সেখানে অবস্থান করছেন।

এদিকে গত ৩১ জানুয়ারি গায়ত্রী তার এবং দুই সন্তানের খাওয়া, লেখাপড়া ও চিকিৎসার খরচ পেতে নড়াইল সদর পারিবারিক আদালতে স্বামীর বিরুদ্ধে একটি খোরপোষের মামলা করেন। মামলাটি বিচারাধীন রয়েছে।

এ ব্যাপারে কথা বলতে গায়ত্রী রাণীর দেয়া তার স্বামীর মুঠোফোনে যোগাযোগ করলে অপরপ্রাপ্ত থেকে রং নম্বর বলে লাইনটি কেটে দেন।

মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক (এসআই) ইব্রাহীম খলিল জানান, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

একই রকম সংবাদ সমূহ

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরিরবিস্তারিত পড়ুন

কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক

যশোরের মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নে কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগে দুইবিস্তারিত পড়ুন

তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?

চলতি মাসের শুরুতে ভারতের রাষ্ট্রপতির দপ্তর থেকে পাঠানো একটি বার্তা দ্রুত কূটনীতিকবিস্তারিত পড়ুন

  • নারীদের উন্নয়ন হলে দেশ এগিয়ে যাবে : সমাজকল্যাণ মন্ত্রী
  • রংপুরে চার খুনের আলামত ধুয়েমুছে ফেলা হয়নি: আরএমপি
  • অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে পে-স্কেলের প্রজ্ঞাপন, কার বেতন কেমন বাড়ছে?
  • চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে একসঙ্গে পাঁচ শিশুর মৃত্যু
  • আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ
  • সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
  • ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • ধর্ষণের আলামত মেলেনি তবে ময়নাতদন্তে মিললো চাঞ্চল্যকর তথ্য
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
  • দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী