শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জমে উঠেছে সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুর বনিক সমিতির নির্বাচন

সাতক্ষীরা সদর উপজেলার ঐতিহ্যবাহী ধুলিহর ব্রহ্মরাজপুর বাজার কমিটির ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণার পর চায়ের দোকান থেকে শুরু করে সর্বত্রই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিনত হয়েছে জেলার সর্ববৃহৎ দৈর্ঘ্য ব্রহ্মরাজপুর বাজার কমিটির নির্বাচন।

ব্রহ্মরাজপুর বাজারের আহ্বায়ক কমিটি গত ২৭ অক্টোবর রাত ৯টার সময় ধুলিহর ব্রহ্মরাজপুর বাজারে নির্বাচন সম্পন্ন করতে আহ্বায়ক কমিটি নির্বাচনের তফসিল ঘোষণা করেন। ঘোষণা অনুযায়ী ২৯-৩১ অক্টোবর মনোনয়ন পত্র ক্রয়, ১লা নভেম্বর মনোনয়ন পত্র দাখিল, ২ ও ৩ নভেম্বর মনোনয়ন পত্র যাচাই- বাছাই, ০৪ নভেম্বর মনোনয়ন পত্র প্রত্যাহার ও চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ, ০৫ নভেম্বর প্রতিক বরাদ্দ এবং ভোট গ্রহণ ১৬ নভেম্বর ২০২৪। সকাল ০৮ থেকে বিরতিহীন ভাবে বিকাল ০৪ টা পর্যন্ত।আহ্বায়ক কমিটির দেওয়া তথ্যানুযায়ী মনোনয়নপত্র ক্রয় ও দাখিল সহ নির্বাচন সংক্রান্ত সকল কার্যক্রম ব্রহ্মরাজপুর বাজারে অবস্থিত বি.ডি. এফ প্রেসক্লাব থেকে পরিচালিত হবে এবং ভোট গ্রহণ করা হবে ব্রহ্মরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।তপশীল ঘোষণার পর থেকে জেলার সর্ব বৃহৎ দৈর্ঘ্য এই বাজারের চায়ের দোকান থেকে শুরু করে প্রতিটি অলিগলিসহ সর্বত্রই নির্বাচনী ঝড় বইতে শুরু হয়ে গেছে। তপশীল অনুযায়ী ২৯ অক্টোবর মঙ্গলবার থেকে আনুষ্ঠানিক ভাবে মনোনয়ন পত্র বিক্রির মধ্যে দিয়ে নির্বাচনের কার্যক্রম শুরু হওয়ায় বাজার এলাকায় উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। এবছর সর্বমোট ৬৩০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে নির্বাচন কমিশন সুত্রে জানা গেছে।
এছাড়া উক্ত তফসিল ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আহ্বায়ক কমিটির আহ্বায়ক মোঃ আইনুল ইসলাম নান্টা,সদস্য সচিব প্রফেসর শেখ আব্দুল ওয়াদুদ, আহ্বায়ক কমিটির সদস্য আল.মাও. আব্দুস সবুর ,আল. মোঃ শাহাদাত হোসেন বাবু, মোঃ খুরশিদ আলম, মোঃ আব্দুল হাকিম, মোঃ জাকির হোসেন, মো: মোস্তাক আহমেদ, মোঃ আবু হাসান, শামীম সানা,বিশিষ্ট ব্যবসায়ী সুবীর সাহা,আনারুল ইসলাম, নিখিল কুমার আঢ্য,দৈনিক পত্রদূতের নিজস্ব প্রতিনিধি জি এম আমিনুল হকসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।
এছাড়া নির্বাচন পরিচালনা করার জন্য ৪ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়।
প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন মো: জাকির হোসেন আফিল এবং অন্যান্য নির্বাচন কমিশনার হিসেবে দ্বায়িত্ব পালন করবেন এম. শামীম সানা ও মোস্তাক আহম্মেদ।
এছাড়াও মনোনয়ন বিক্রি উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ডিবি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এমাদুল হক দুলু, ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক আবদুল হামিদ বাবু, গ্রাম ডাঃ মো জিয়াউর জিয়া,দৈনিক সাতক্ষীরার সকালের সাংবাদিক এম এ মাজেদ, মুকুল হোসেন, কবিরুল ইসলাম, বাবু,মোক্তার হোসেনসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় কৃষকের ছেলে হলেন সহকারী জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম

একজন কৃষক বাবা, গৃহিণী মা। নিজেরা খুব বেশি দূর পড়াশোনা করতে পারেননি।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রতিরোধ মিছিল-সমাবেশ

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সাতক্ষীরায় জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ওবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জিপিএ-৫ পাওয়া ৩০০ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা

সাতক্ষীরায় ২০২৬ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৩০০ শিক্ষার্থীকেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে জেলা যুবদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময়
  • সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী, কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান
  • সাতক্ষীরায় জীবন বীমা কর্পোরেশনের ব্যবসায় উন্নয়ন ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরার লাবসা স্কুলের সামগ্রিক পরিবেশ ঘুরে দেখলেন ডিসি
  • সাতক্ষীরা পৌরসভায় কমিউনিটি সংলাপ : সমন্বিত পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় পরিবর্তনের গল্প
  • তালায় নায়েবকে ‘ম্যানেজ’ করে রাস্তার পাশের ২৫ মেহগনি গাছ কাটার অভিযোগ
  • সাতক্ষীরাতে গ্লোবাল অ্যাকশন উইক উপলক্ষ্যে নাগরিক সম্মিলন অনুষ্ঠিত
  • এমপি নজরুল ফের ৪ দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: মামা ওবায়দুর কারাগারে
  • ৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা, সংবাদ সম্মেলনে ৪ দফা দাবি
  • বিআরটিএ উদ্যোগে সাতক্ষীরায় পেশাজীবী গাড়িচালকদের প্রশিক্ষণ কর্মশালা
  • সাতক্ষীরায় সমতা, পিতৃতন্ত্র ও জেন্ডার ট্রান্সফর্মেটিভ অ্যাপ্রোচ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত