শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জমে উঠেছে সাতক্ষীরার ব্রহ্মরাজপুর বাজার বণিক সমিতির নির্বাচন

সাতক্ষীরা সদরের ব্রহ্মরাজপুর বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন জমে উঠেছে।

রবিবার (৫ সেপ্টেম্বর) মনোনয়ন ক্রয়ের শেষ দিনে ১৫টি পদের বিপরীতে ৩৩টি মনোনয়ন পত্র বিক্রয় হয়েছে।

সভাপতি পদে ডা. মোশাররফ হোসেন ও আব্দুর রশিদ সরদার, সহ-সভাপতি পদে মনিরুল ইসলাম ও হাফেজ রওশন আলম, সাধারণ সম্পাদক পদে সেলিম গাজী, নাজমুল ইসলাম, বিকাশ ঘোষ ও মিনহাজ মোড়ল, যুগ্ম সাধারণ সম্পাদক পদে সেলিম হোসেন, লুৎফর রহমান ও হুমায়ন কবির, সাংগঠনিক সম্পাদক পদে মোখলেছুর রহমান, শেখ বাদশা ফয়সাল, ও আমিরুল ইসলাম খোকন, কোষাধ্যক্ষ পদে শহিদুল ইসলাম ও তনুপ সাহা, দপ্তর সম্পাদক পদে আবুল হোসেন বাবলু ও মেহেদী হাসান, প্রচার সম্পাদক পদে মুকুল সরদার ও ইমরান হোসেন, স্বাস্থ্য সম্পাদক পদে শাহিদুজ্জামান ও আব্দুল আজিজ, কার্যকারী সদস্য পদে মোস্তফা, জাহাঙ্গীর হোসেন, রবিউল ইসলাম, ফারুক হোসেন বাবু, সোহাগ, ডালিম হোসেন, ছলেমান মোড়ল, সুবির সাহা, নিখিল আঢ্য, সেলিম হোসেন ও কাজল।

প্রধান নির্বাচন কমিশনার ডিবি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক ও ‘মা’ ফাউন্ডেশনের চেয়ারম্যান মমিনুর রহমান মুকুল জানান, সহ-সভাপতি পদে ২টি পদের বিপরীতে ২জন প্রার্থী হওয়ায় তাদেরকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

উৎসব মূখর পরিবেশে সকলেই মনোনয়ন পত্র সংগ্রহ করেছে।

ইতোমধ্যে ব্রহ্মরাজপুর বাজার এলাকায় নির্বাচনীয় আমেজ শুরু হয়ে গেছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, ৮ সেপ্টেম্বর পত্র জমা, ১০ সেপ্টেম্বর মনোনয়ন পত্র যাচাই-বাছাই, ১১ সেপ্টেম্বর মনোনয়ন পত্র প্রত্যাহার, ১৩ সেপ্টেম্বর প্রতিক বরাদ্দ ও ১৮ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত ডিবি ইউনাইটেড হাইস্কুলে বিরতিহীনভাবে ভোট অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে ৫৪০ জন ব্যবসায়ী ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

নির্বাচন কমিশনের দায়িত্বে রয়েছেন ডিবি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক ও ‘মা’ ফাউন্ডেশনের চেয়ারম্যান মমিনুর রহমান মুকুল ও ডিবি গার্লস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমাদুল ইসলাম দুলু।

নির্বাচন পরিচালনার দায়িত্বে রয়েছেন ব্রহ্মরাজপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম শহিদুল ইসলাম, ধুলিহর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান (বাবু সানা), ব্রহ্মরাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নিলিপ কুমার মল্লিক, ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, এনবিবিকে আল-মদিনা দাখিল মাদ্রাসার সভাপতি শেখ আব্দুল আহাদ, ডিবি ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের কর্মকর্তা লোকমান হোসেন ও বিডিএফ প্রেসক্লাবের সভাপতি আজিজুল ইসলাম।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে ৫ দফা দাবিতে মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তনের প্রভাব পর্যবেক্ষণ ও তীব্র জলাবদ্ধতা নিরসনের দাবিতেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ পালিতবিস্তারিত পড়ুন

​সাতক্ষীরা মায়ের মন্দিরে ঢাক-ঢোলের আওয়াজে রথযাত্রা : ভক্তদের উপচে পড়া ভিড়

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসববিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে আলোচনা সভা
  • আবু সাঈদের স্মরণে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের র‍্যালি ও সমাবেশ
  • সাতক্ষীরা ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস হাইস্কুলে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস পালিত
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা ও কার্যকর ডাম্পিং স্টেশন প্রতিষ্ঠায় এডভোকিসি সভা
  • সাতক্ষীরায় পেশাজীবী চালকদের দক্ষতা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
  • ভূমিহীনদের জন্য বিনা মূল্যে চিকিৎসার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ‘সিটিজেন্স রিপোর্ট কার্ড’ কার্যক্রমের অবহিতকরণ সভা
  • খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ
  • সাতক্ষীরায় হুসেইন মুহম্মদ এরশাদ এঁর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান
  • বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা
  • নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য জামায়াতপন্থী সেজে চাঁদাবাজী
  • ধর্ষণের শিকার ৮ বছরের শিশুর পাশে জেলা প্রশাসন, চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস