বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রধানমন্ত্রীর সাক্ষাৎ না পেলে

জাতীয়করণ দাবিতে ১ আগস্ট থেকে শিক্ষকদের আমরণ অনশন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ না পেলে আগামী ১ আগস্ট থেকে কাফনের কাপড় পরে আমরণ অনশনের ঘোষণা দিয়েছেন জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকরা।

রোববার (৩০ জুলাই) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনের কর্মসূচি থেকে এ ঘোষণা দেন বাংলাদেশ টিচার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ) সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. কাওছার আহমেদ।

এদিকে, রোববার সন্ধ্যায় শিক্ষকদের সংগঠন বিটিএ’র পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতেও এ কর্মসূচির কথা জানানো হয়।

এতে বলা হয়, জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষকরা টানা ২০ দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছেন। তারা এখন প্রধানমন্ত্রীর সঙ্গে পাঁচ মিনিট কথা বলতে চান। সোমবারের (৩১ জুলাই) মধ্যে যদি শিক্ষকরা প্রধানমন্ত্রীর সাক্ষাৎ না পান বা সুনির্দিষ্ট নির্দেশনা দিয়ে শ্রেণিকক্ষে ফেরত না নিলে ১ আগস্ট থেকে কাফনের কাপড় পরে প্রেস ক্লাবের সামনে আমরণ অনশন করা হবে।

বিটিএ’র সাধারণ সম্পাদক কাওছার আহমেদ বলেন, ‘১ আগস্ট সকাল ৯টায় আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে কর্মসূচি শুরু করবো। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ছাড়া আমরা শ্রেণিকক্ষে ফিরে যাবো না।’

গত ১১ জুলাই থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়করণের দাবিতে আন্দোলন করছেন এমপিওভুক্ত শিক্ষকরা। এর মধ্যে তাদের সঙ্গে এক দফা বৈঠকও করেছেন শিক্ষামন্ত্রী। তবে বৈঠক ফলপ্রসূ হয়নি জানিয়ে কর্মসূচিতে অনড় শিক্ষকরা।

অন্যদিকে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ে আমরা দুটি কমিটি করেছি। এটা নিয়ে কাজ চলছে। দেশের রাজনৈতিক পরিস্থিতি কিছুটা অস্থিতিশীল। এর মধ্যে শিক্ষকদের রাস্তায় না থেকে ক্লাসে ফেরার আহ্বান জানিয়েছেন তিনি।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা

আগামী ২০ আগস্ট অনুষ্ঠিত হবে রাষ্ট্রপতি নির্বাচন। ICT কোচিং সেন্টার বৃহস্পতিবার (৬বিস্তারিত পড়ুন

গণপূর্ত-ত্রাণ-গণশিক্ষা মন্ত্রণালয় ও জ্বালানি বিভাগে নতুন সচিব

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, জ্বালানি ও খনিজবিস্তারিত পড়ুন

মাউশিতে আসছে নতুন ডিজি, ১০ আগস্টের পর ‘রদবদল’

বদলি ও পদায়নে অনিয়মসহ নানা অভিযোগের মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি)বিস্তারিত পড়ুন

  • লাল টেলিফোনে সংরক্ষিত শেখ হাসিনার ফোনালাপ শুনলেন প্রধানমন্ত্রী
  • খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া সাবেক যুগ্ম সচিব গ্রেফতার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • হাসিনাকে অডিও বার্তার সুযোগ দেওয়া ভারতের ‘ডাবল স্ট্যান্ডার্ড’: রিজভী
  • পথ হারালে এই জাদুঘরে এসে পথ খুঁজে নেবো: ড. ইউনূস
  • জুলাই স্মৃতি জাদুঘর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের জীবন্ত দলিল : সংস্কৃতিমন্ত্রী
  • মঞ্চে ড. ইউনূসের জন্য রাখা হয়নি আসন, পরে প্রধানমন্ত্রীর নির্দেশে ব্যবস্থা
  • ‘মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া দল কেন ক্ষমতাচ্যুত হলো, তার উত্তর আওয়ামী লীগকেই খুঁজতে হবে’
  • জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • জুলাই আন্দোলন ছিল জনগণের আন্দোলন: প্রধানমন্ত্রী