শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জাতীয় পরিচয়পত্রের ভুল সংশোধনের নতুন নিয়ম

জাতীয় পরিচয়পত্রের ভুল সংশোধনের নতুন নিয়ম
২০০৮ সাল থেকে জাতীয় পরিচয়পত্র দেওয়া শুরু হয়েছে। শুরু থেকেই পরিচয়পত্রে বিভিন্ন রকম ভুলের অভিযোগ পাওয়া যায়। এসব তথ্যে একবার ভুল হলে নানা রকম হয়রানীতে পড়তে হয়। তবে আশার কথা হচ্ছে- জাতীয় পরিচয়পত্রের ভুল সংশোধন এখন একটি চলমান প্রক্রিয়া।

আপনারা জানেন, এখন অনলাইনের মাধ্যমেই ভুল তথ্য সংশোধন করার সুযোগ রয়েছে। এর জন্য শুরুতেই এনআইডি পোর্টালে ঢুকে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। সেখানে এনআইডি নম্বর দিতে হবে। এরপর অ্যাকাউন্টে ঢুকলে সেখানে লিংক পাবেন অনলাইনে ফি পরিশোধের।

জানা যায়, ওকে ওয়ালেট বা রকেটের মাধ্যমে নির্ধারিত ফি পরিশোধ করা যাবে। এছাড়া সোনালী ব্যাংকের মাধ্যমেও পরিশোধ করতে পারবেন। পরিচয়পত্রে যে তথ্য আছে, তার যেকোনো একটি সংশোধন করতে চাইলে প্রথমবার আবেদনের জন্য ২০০ টাকা, দ্বিতীয়বার ৩০০ টাকা এবং পরবর্তী যতবার আবেদন করবেন ৪০০ টাকা ফি দিতে হবে।

এ ছাড়া কিছু তথ্য আছে, যেগুলো পরিচয়পত্রে লেখা নেই। সেগুলোও সংশোধন করা যায়। সেক্ষেত্রে প্রথমবার ১০০ টাকা, দ্বিতীয়বার ৩০০ টাকা এবং পরবর্তীতে প্রতিবার ৩০০ টাকা ফি দিতে হবে। ফি পরিশোধ হয়ে গেলে এডিট করার লিংকে তথ্য চলে যাবে। এরপর তথ্য সংশোধন অপশনে যেতে পারবেন।

তবে সংশোধনের জন্য কিছু কাগজের কপি আপলোড করতে হবে। যেমন-
১. নাম সংশোধনের ক্ষেত্রে জন্ম নিবন্ধন
২. মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার সনদপত্র
৩. পাসপোর্টের কপি
৪. ঠিকানা পরিবর্তনের জন্য বিদ্যুৎ বা পানির বিলের কাগজ
৫. বিয়ের পর স্বামীর নাম যোগ করতে চাইলে নিকাহনামা
৬. স্বামীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সংযুক্ত করতে হবে
৭. বিবাহ বিচ্ছেদের কারণে স্বামীর নাম বাদ দিতে চাইলে তালাকনামা সংযুক্ত করতে হবে।

কোন ধরনের সংশোধনে কী কী কাগজ প্রয়োজন, তা ওয়েবসাইটেই দেওয়া আছে। তথ্য সংশোধন অনুমোদন হয়ে গেলে একটি মেসেজ পাবেন। ওয়েবসাইটে গিয়ে নিজেই সংশোধিত এনআইডি প্রিন্ট করে লেমিনেট করে নিতে পারবেন।

তবে যাদের ইন্টারনেট ব্যবহারের সামর্থ নেই বা স্বাচ্ছন্দ্য বোধ করেন না; তাদের জন্য প্রতিটি উপজেলায় নির্বাচন অফিস আছে। সেখানে দু’জন করে ‘ডাটা এন্ট্রি অপারেটর’ রয়েছেন। তারাই সব ধরনের ডাটা এন্ট্রিতে সহযোগিতা করবেন। এটি পুরোটাই বিনা মূল্যে করবেন তারা।

এ ছাড়া প্রতিটি ইউনিয়ন পরিষদে যে ডিজিটাল সেন্টার রয়েছে; সেখানেও অনলাইনে এনআইডি সংক্রান্ত সেবা পাবেন। জাতীয় পরিচয়পত্রের ভুল সংশোধনের জন্য অ্যাকাউন্ট তৈরি করতে এ লিংকে প্রবেশ করবেন। আর ফি সম্পর্কে জানতে এ লিংকে প্রবেশ করবেন।

সূত্র: বিবিসি বাংলা

একই রকম সংবাদ সমূহ

ঢাকার যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নে যেসব সিদ্ধান্ত

ঢাকা শহরের যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন এবং পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়েবিস্তারিত পড়ুন

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরিরবিস্তারিত পড়ুন

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘এ দেশের গণতান্ত্রিক আন্দোলনে শহীদ এবং ভুক্তভোগীদের প্রত্যাশাবিস্তারিত পড়ুন

  • ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
  • কারওয়ান বাজারের কিচেন মার্কেট যাবে গাবতলীতে
  • লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
  • অবশেষে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ
  • তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?
  • বাংলাদেশের ভূমি ব্যবহার: দিল্লিকে ৪ শর্ত দেওয়ার চিন্তা করছে ঢাকা
  • আইন পেশায় সফলতায় অর্থের পেছনে না ছুটে দক্ষতা অর্জনের আহ্বান আইনমন্ত্রীর
  • চীন-বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার প্রতিষ্ঠায় এমওইউ স্বাক্ষর
  • নারীদের উন্নয়ন হলে দেশ এগিয়ে যাবে : সমাজকল্যাণ মন্ত্রী
  • রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন
  • রংপুরে চার খুনের আলামত ধুয়েমুছে ফেলা হয়নি: আরএমপি