শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জাতীয় পার্টিকে বিএনপি ক্ষতি করেছে আর ধ্বংস করছে আ.লীগ: জি এম কাদের

আওয়ামী লীগ জাতীয় পার্টিকে ধ্বংস করছে বলে মন্তব্য জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের।

তিনি বলেন, জাতীয় পার্টিতে পদ পদবি পাওয়া এখন কোনো বিষয়ই নয়। কারণ মানুষ আমাদের আর গ্রহণ করে না। এজন্য আওয়ামী লীগ দায়ী। এরাই জাতীয় পার্টির সবচেয়ে বেশি ক্ষতি করেছে। বিএনপিও ক্ষতি করেছে, তবে আওয়ামী লীগ করছে ধ্বংস।

রবিবার (৩০ জুলাই) দুপুরে বগুড়া পৌরশহরের শহীদ টিটু মিলনায়তনে জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

জিএম কাদের আরও বলেন, মানুষ আওয়ামী লীগ ও বিএনপির বিকল্প খুঁজছে। তবে বাস্তবতা হচ্ছে জাতীয় পার্টি সেই বিকল্প হতে পারেনি। সাধারণ মানুষের মধ্যে জাতীয় পার্টির জন্য কোনো গ্রহণযোগ্যতা দেখি না। আজ যারাই আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলছে, সাধারণ মানুষ তাদেরই ত্রাণকর্তা ভাবছে। যার মধ্যে পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়নরাও আছে। তবে আপসোস আমরা সেই ত্রাণকর্তা হতে পারিনি৷

জাপা চেয়ারম্যান বলেন, আমরা দালালি করে ক্ষমতায় আসতে চাই না। জাতীয় রাজনীতি এখন সংঘাতময় হয়ে গেছে। সরকার ইচ্ছেমতো সংবিধান বদল করে নির্বাচন ব্যবস্থা কুক্ষিগত করেছে। আমাদের জনগণের কাছে যেতে পদে পদে বাধা দেওয়া হয়েছে। তবে জাতীয় পার্টি এখন থেকে জনগণের রাজনীতি করবে। দলকে যারা বিভ্রান্ত করতে চায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন স্থানীয় সরকার,বিস্তারিত পড়ুন

আমরা ভারতবিরোধী না, আধিপত্যবাদ বিরোধী: আসিফ মাহমুদ

আমরা কিন্তু ভারতবিরোধী না, আমরা আধিপত্যবাদ বিরোধী বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিকবিস্তারিত পড়ুন

  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • হাসানুল হক ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল
  • জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী
  • শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী
  • ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
  • নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
  • অপতথ্য রোধে তরুণদের সচেতন হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী
  • ‘আমি আওয়ামী লীগার না, আমি হেলমেট পরব না’, প্রিজন ভ্যান থেকে আখতারুজ্জামান