জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা জাসাসের বর্ণাঢ্য র্যালি


ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র্যালি করেছে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) সাতক্ষীরা জেলা শাখা।
শনিবার (৭ নভেম্বর) বিকেলে সাতক্ষীরা জেলা জাসাসের আহ্বায়ক শেখ জিল্লুর রহমানের নেতৃত্বে শহরের গুরুত্বপূর্ণ সড়কে এ র্যালিটি বের করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম, সাতক্ষীরা সদর উপজেলা জাসাসের সদস্য সচিব শাহাদাত হোসেন, তালা উপজেলা জাসাসের আহ্বায়ক ফারুক হোসেন ও সদস্য সচিব রাসেল হোসেন এবং কালিগঞ্জ উপজেলা জাসাসের আহ্বায়ক মুশফিকুর রহমান ও সদস্য সচিব মুস্তাফিজুর রহমান।
এছাড়াও তালা উপজেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক জাকারিয়া, আশরাফ হোসেন, গাজী আব্দুর রশিদ, সোফিয়ার রহমান ও মোঃ আনিসুর রহমানসহ জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিটের নেতাকর্মীরা র্যালিতে অংশগ্রহণ করেন।
র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ ৭ই নভেম্বরের ঐতিহাসিক চেতনায় উদ্বুদ্ধ হয়ে সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় আব্দুর রাজ্জাকের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
সাতক্ষীরা সদরের মাহমুদপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মরহুম আব্দুর রাজ্জাকের স্মরণে একবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সাতক্ষীরা সরকারিবিস্তারিত পড়ুন

শহীদ প্রেসিডেন্ট জিয়া বেঁচে থাকবেন কোটি মানুষের প্রাণে : প্রধান শিক্ষক মমিনুর
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরার ডি.বি. ইউনাইটেডবিস্তারিত পড়ুন


