রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জাতীয় পার্টি থেকে সোহেল রানার পদত্যাগ

জাতীয় পার্টি থেকে পদত্যাগ করেছেন দলটির প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় সাংস্কৃতিক পার্টির সভাপতি বিশিষ্ট চলচ্চিত্র প্রযোজক, পরিচালক, জনপ্রিয় অভিনেতা ও মুক্তিযোদ্ধা মাসুদ পারভেজ ওরফে সোহেল রানা। গতকাল সোমবার সোহেল রানা নিজের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, শনিবার ডাকযোগে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বরাবর পাঠানো এক চিঠিতে তিনি তার পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান। সোহেল রানা বলেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার, জাতীয় সাংস্কৃতিক পার্টির কেন্দ্রীয় সভাপতিসহ জাতীয় পার্টির সকল পর্যায়ের কমিটি থেকে আমি পদত্যাগ করেছি।

পদত্যাগের কারণ সর্ম্পকে সোহেল রানা বলেন, তৃনমূলের কর্মীদের যথাযথ মূল্যায়ন না করা ও দেশজুড়ে নিবেদিতপ্রাণ নেতাদের অবমূল্যায়ন, দুর্বল সাংগঠনিক কার্যক্রমসহ পার্টির নানা হটকারি সিদ্ধান্ত আমাকে ব্যথিত করেছে। অনেক হয়েছে আর নয়, সন্মান নিয়ে আছি- থাকতে চাই। তবে এ দলের সাথে আর নয়, গুডবাই।

এর আগে, ২০০১ সালে চলচ্চিত্রের আরেক শক্তিমান অভিনেতা আহমেদ শরিফও জাতীয় পার্টিতে যোগদান করেছিলেন।

এরপর এক বছরের মধ্যে তিনিও পদত্যাগ করেন।

একই রকম সংবাদ সমূহ

প্রয়োজনে বিরোধীদলকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: শাহে আলম

সংবিধান সংশোধন প্রক্রিয়ায় প্রয়োজনে বিরোধীদলকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করাবিস্তারিত পড়ুন

স্বাধীনতা-সার্বভৌমত্বকে দুর্বলকারীর বিরুদ্ধে জনগণ ও সশস্ত্র বাহিনী একাকার: রিজভী

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে যারা দুর্বল করেছে, তাদের বিরুদ্ধে এ দেশের জনগণবিস্তারিত পড়ুন

সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সন্ত্রাসীদের দেশে ফিরিয়ে আনতে পাসপোর্টের আবেদনের প্রয়োজন হয় না বলে মন্তব্য করেছেনবিস্তারিত পড়ুন

  • ভাঙচুর ও অগ্নিসংযোগে বিধ্বস্ত টুঙ্গিপাড়া থানা, বন্ধ কার্যক্রম
  • দেশে ও প্রশাসনের ভেতরে ফ্যাসিবাদের দোসররা সক্রিয় হয়েছে: রিজভী
  • শিশু-কিশোরদের সঙ্গে জন্মদিনের আনন্দ ভাগ করলেন প্রধানমন্ত্রী
  • ফ্যাসিস্টরা দেশ থেকে পালিয়েও তাদের রক্তের তৃষ্ণা আরও তীব্র হয়েছে : রিজভী
  • ‘জয় বাংলা’ এখন আ.লীগের সন্ত্রাসীদের পালানোর স্লোগান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • নিষিদ্ধ আওয়ামী লীগকে পুনরুত্থানের সুযোগ দেওয়া হবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী
  • স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি অনির্দিষ্টকালের ছুটিতে, প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর
  • তারেক রহমান ৬২-তে : প্রতিকূলতার আগুন পেরিয়ে সরকারপ্রধান
  • যথেষ্ট হয়েছে, আর নয়: প্রধানমন্ত্রী
  • অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী
  • ১৪০০ মানুষ হত্যা করেও আ.লীগের রক্ততৃষ্ণা মেটেনি: রিজভী
  • কোন ধাপে কোন ইউনিয়নে নির্বাচন, তালিকা প্রকাশ