বুধবার, আগস্ট ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জানালা ভাঙার ক্ষতিপূরণ দিয়ে চিরকুট রেখে গেল চোর!

হাড় কাঁপানো ঠাণ্ডা। তার ওপর প্রচণ্ড তুষারপাত হচ্ছিল। একটি বাড়ি ফাঁকা দেখতে পেয়ে জানালা ভেঙে ঢুকে পড়ে চোর। রাতে খাওয়াদাওয়া করে, টিভি দেখে, আরাম করে বিছানায় ঘুমিয়ে ভোরের আলো ফুটতেই বাড়ি ছেড়ে পালিয়ে যান তিনি। যাওয়ার আগে বাড়ির মালিকের জন্য একটি কাগজে লিখে রেখে যান, “জানলার কাচ ভাঙার জন্য দুঃখিত।” সেই কাগজের পাশেই নগদ ১৭ হাজার টাকা ক্ষতিপূরণ হিসেবে রেখে দিয়েছিলেন তিনি।

ঘটনাটি ঘটেছে আমেরিকায়। গত ৩০ জানুয়ারি সান্টা ফে’র ভেরেডা সেরেনা এলাকার ওই বাড়িতে ফিরে এসে দেখেন বাড়ির মালিক দেখেন জানলার কাচ ভাঙা। তার আর বুঝতে বাকি ছিল না যে কী হয়েছে বাড়িতে। অবাক হওয়ার পালা আরও ছিল সান্টার। বাড়ির ভিতরে ঢুকতেই তিনি দেখেন যে অবস্থায় ঘরের প্রতিটি জিনিস দেখে গিয়েছিলেন ঠিক সেই রকম অবস্থাতেই রয়েছে। খোওয়া যায়নি মূল্যবান কোনও জিনিসও।

অন্য একটি ঘরে ঢুকতেই টেবিলের ওপর রাখা একটি সাদা কাগজ, তাতে কিছু লেখা এবং সেই কাগজের ওপর ২০০ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৭ হাজার টাকা) রাখা। কাগজে লেখা— “দুঃখিত, জানালার কাচ ভাঙার জন্য। ক্ষতিপূরণ দিয়ে গেলাম। পারলে ক্ষমা করে দেবেন।”

পরে সান্টা জানতে পারেন তার ঘরে যে চোর ঢুকেছিল তিনি ধরা পড়েছেন। ধৃতের নাম টেরাল ক্রিস্টেসন। ৩৪ বছর বয়সী ওই ব্যক্তি পুলিশকে জানিয়েছেন, প্রচণ্ড তুষারপাত হচ্ছিল। একটু আশ্রয় খুঁজছিলেন। তাই বাধ্য হয়েই ওই বাড়িতে ঢুকেছিলেন। কিন্তু জানালার কাচ ভেঙে ঢোকার জন্য তার মধ্যে একটা অপরাধবোধ কাজ করেছিল। তাই যাওয়ার আগে ক্ষতিপূরণ দিয়ে গিয়েছেন। টেরাল আরও জানিয়েছেন, সান্টার বাড়িতে ঢুকে ঘুমিয়েছেন, খাবার খেয়েছেন কিন্তু কোনও মূল্যবান জিনিস চুরি করেনননি। টেরাল সত্যি বলছেন কি না তা খতিয়ে দেখছে পুলিশ।
সূত্র: রিপাবলিক ওয়ার্ল্ড

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বিভিন্ন স্কুল শিক্ষকদের অংশগ্রহণে পানির দায়িত্বশীল ব্যবহার এবং পানিবিস্তারিত পড়ুন

ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন

জাপানি ভাষা শিক্ষার মাধ্যমে দেশের ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য বিনা খরচে আন্তর্জাতিক মানেরবিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রে কাজের ভিসায় বড় ধাক্কার শঙ্কা, বেশি বিপাকে পড়বেন যারা

যুক্তরাষ্ট্রে কাজের স্বপ্ন দেখা বিদেশি নাগরিকদের জন্য নতুন করে বড় ধাক্কা আসতেবিস্তারিত পড়ুন

  • হারানো ছাগল খুঁজতে গিয়ে মিলল সোনার খনি
  • বঙ্গোপসাগরের ওড়িশা উপকূলে জাহাজডুবি, বাংলাদেশিসহ নিখোঁজ ২২
  • জাতিসংঘের মহাসচিব হওয়ার দৌড়ে ৮ প্রার্থী
  • তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর দিয়ে প্রত্যাহার করল ভারত
  • কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে পাঁচজন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
  • বাংলাদেশ থেকে ফিরিয়ে নিতে ৩ লাখ রোহিঙ্গা বাছাই করেছে মিয়ানমার
  • ভারতকে সবচেয়ে বেশি অপছন্দ করে পাকিস্তানিরা, তালিকায় রয়েছে বাংলাদেশ, ফিলিস্তিনও
  • মার্কিন বিমানবাহী রণতরিতে নিজেদের মধ্যে সংঘর্ষ, নিহত ৭
  • হাসিনার বক্তব্যের সঙ্গে ভারতের সম্পর্ক নেই : জয়সওয়াল
  • লিবিয়ায় অপহৃত ১৩ বাংলাদেশি উদ্ধার
  • ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের
  • আগস্টের শেষেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা