শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জাপানের প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন ইয়োশিহিদে সুগা

জাপানের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন দেশটির বর্তমান মন্ত্রীপরিষদের মুখ্য সচিব ইয়োশিহিদে সুগা।
মোট ভোটের ৭০ শতাংশ পেয়ে তিনি পদত্যাগী প্রধানমন্ত্রী শিনজো আবের উত্তরসূরী নির্বাচিত হলেন।

মোট ৫৩৪ এর ক্ষমতাসীন দলের সংসদ সদস্য ৩৯৩ আর অন্যান্য রাজনৈতিক দলের ১৪১। মোট ভোটের মধ্যে ইয়োশিহিদে সুগা পেয়েছেন ৩৭৭। তার প্রতিদ্বন্দ্বী নীতি-নির্ধারক পরিষদের চেয়ারম্যান ফুমিদো কিশিদা পেয়েছেন ৮৯ ভোট।

আর সাবেক প্রতিরক্ষামন্ত্রী শিগেরু ইশিবা পেয়েছেন ৬৮ ভোট।

৭১ বছর বয়স্ক ইয়োশিহিদে সুগা জন্ম নিয়েছিলেন একজন স্ট্রবেরি চাষীর ঘরে। মেধা আর কঠোর পরিশ্রমে তিনি পরিণত হন বর্ষীয়ান রাজনীতিবিদে।

রক্ষণশীল লিবারেল ডেমোক্রেট পার্টি (এলডিপি) ক্ষমতায় এলে তাকে মন্ত্রীপরিষদের মুখ্য সচিব করা হয়।

এখন প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যমেয়াদ। ফলে সরকারের বাকি অর্ধেক সময় টেনে নিতে হবে ইয়োশিহিদে সুগাকেই। ২০২১ সালের সেপ্টেম্বরে নতুন সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে জাপানে।

সূত্র: জাপান টাইমস, এএফপি

একই রকম সংবাদ সমূহ

জাতিসংঘে খলিলুর রহমানের দপ্তরের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমানের কার্যালয়ে ‘লিগ্যাল অফিসার’বিস্তারিত পড়ুন

গণমাধ্যম কখনো সরকারের শত্রু বা প্রতিপক্ষ নয়: কাদের গনি চৌধুরী

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব এবং বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালকবিস্তারিত পড়ুন

উন্নয়নের অধিকার বাস্তবায়নে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাল শামা ওবায়েদ

উন্নয়নের অধিকার বাস্তবায়নে সবাইকে অঙ্গীকার, দায়িত্ববোধ ও সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেবিস্তারিত পড়ুন

  • ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান
  • জাতিসংঘে বিশ্বনেতাদের পারিবারিক ঐতিহ্য: ইতিহাসে যুক্ত হলো জিয়া পরিবার
  • নারীরা নেতৃত্ব দিলেই বিশ্ব এগিয়ে যায়: খলিলুর রহমান
  • জলবায়ু ক্ষতি মোকাবিলায় অর্থায়ন ও প্রযুক্তি সহায়তা চান প্রধানমন্ত্রী
  • চুক্তি সই, বোয়িংয়ের আরও ১১ উড়োজাহাজ কিনবে বিমান
  • মাথা নত করব না: জাতিসংঘে ইরানের প্রেসিডেন্ট
  • রোহিঙ্গা সংকট সমাধানে পাঁচ প্রস্তাব প্রধানমন্ত্রীর
  • জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
  • জাতিসংঘ টিকে আছে, কিন্তু প্রশ্ন হলো এটি কতটা কার্যকর: খলিলুর রহমান
  • প্রধানমন্ত্রীর সঙ্গে হাইতির প্রধানমন্ত্রী ও বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্টের সাইডলাইন বৈঠক
  • ভুটানের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক
  • শেষ ভাষণে যুদ্ধ-এআই-জলবায়ু সংকটে জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেসের সতর্কবার্তা