শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জাপার সঙ্গে সমঝোতার পরই শরিকদের আসন ভাগাভাগি: আমু

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ১৪ দলের সঙ্গে জোটগতভাবে নির্বাচন করবে বলে জানিয়েছেন দলটির উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু।

তিনি বলেন, জাতীয় পার্টির সঙ্গে আসন সমঝোতার পরই বিস্তারিত জানানো হবে, কার বিরুদ্ধে কে থাকবে। এজন্য কিছুটা সময় লাগবে।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিকেলে ইস্কাটনের বাসায় মহাজোটের শরিক দলের নেতাদের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন আমু।

আসন ভাগাভাগির ভার পাওয়া ১৪ দলীয় জোটের সমন্বয়ক আমির হোসেন আমু বলেন, ‘কার বিরুদ্ধে কে থাকবে, সেটা টু আরলি টু ডিসকাস। তারপর জাতীয় পার্টির (জাপা) সঙ্গেও আসন সমঝোতা হবে। সমঝোতা হবে জোটের আসনে স্বতন্ত্রদের বিষয়েও। এরপর নেত্রীকে জানাবো। তারপর চূড়ান্ত সিদ্ধান্ত।’

এবারও জোটবদ্ধ নির্বাচনের সিদ্ধান্ত হয়েছে জানিয়ে তিনি বলেন, ১৪ দল অনেক পরীক্ষিত জোট। এটা আদর্শিক জোট, ভাগাভাগির জোট নয়। ফলে জোটবদ্ধ নির্বাচন নিয়ে কোন সমস্যা হবে না।

এদিকে ১৪ দলীয় জোট ২০টি আসনের প্রত্যাশা করছে- জাসদ সভাপতি হাসানুল হক ইনুর এই কথা প্রসঙ্গে জানতে চাইলে আমু এড়িয়ে যান। তিনি বলেন, কেউ ২০ আসন দাবি করেছে কি না, আমি জানি না।

একই রকম সংবাদ সমূহ

স্বাস্থ্য খাতের বাজেট প্রায় দ্বিগুণ করেছে সরকার: চিফ হুইপ

স্বাস্থ্য খাতের উন্নয়নে বর্তমান সরকার বিশেষ গুরুত্ব দিয়েছে উল্লেখ করে জাতীয় সংসদেরবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিতের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • আমরা ভারতবিরোধী না, আধিপত্যবাদ বিরোধী: আসিফ মাহমুদ
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • পানির ন্যায্য হিস্যা নিয়ে ভারতকে ছাড় দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রীর সঙ্গে আবরার ফাহাদের পরিবারের সাক্ষাৎ
  • কোরআন শিক্ষা উৎসাহিত করতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি
  • ধর্ম, বর্ণ, পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী
  • ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক