বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জামালপুরের নিখোঁজ তিন মাদ্রাসাছাত্রী ঢাকায় উদ্ধার

তিন দিন আগে জামালপুরের একটি আবাসিক মাদ্রাসা থেকে নিখোঁজ হওয়া তিন ছাত্রীকে রাজধানীর মুগদা এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১২টার দিকে পুলিশের একটি দল একটি বাড়ি থেকে তাদের উদ্ধার করে।

জামালপুর জেলা পুলিশ সূত্রে জানা গেছে, ওই তিন ছাত্রী মাদ্রাসা থেকে পালিয়ে জামালপুরের ইসলামপুর রেলস্টেশনে গিয়ে ট্রেনে চড়ে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে নামে। পরে তারা একটি রিকশা ভাড়া করে। কিন্তু কোথায় যাবে তারা বলতে পারছিল না। পরে ওই রিকশাচালক তাদের মুগদায় নিজ বাসায় নিয়ে রাখেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে জামালপুরের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (ইসলামপুর সার্কেল) মো. সুমন মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল ওই রিকশাচালকের বাড়ি থেকে তিন ছাত্রীকে উদ্ধার করে।

মুঠোফোনে রিকশাচালক মো. রাজা মিয়া বলেন, সোমবার দুপুরে কমলাপুর রেলওয়ে স্টেশনে ওই তিন ছাত্রী তাঁর রিকশাটি ভাড়া করে। কিন্তু কোথায় যাবে, তারা বলতে পারছিল না। পরে তারা জানায়, তারা বাড়ি থেকে পালিয়ে এসেছে। ফলে ছাত্রীদের তাঁর বাসায় নিয়ে যান। গত তিন ধরে তারা তাঁর বাসায় ছিল।

জামালপুরের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (ইসলামপুর সার্কেল) সুমন মিয়া বৃহস্পতিবার রাত ১২টার দিকে মুঠোফোনে বলেন, ওই তিন ছাত্রী মাদ্রাসা থেকে পালিয়ে, ইসলামপুর থেকে ট্রেনে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে চলে যায়। কিন্তু স্টেশনে নেমে কোথায় যাবে তা তারা বলতে পারছিল না। এই অবস্থায় একটি রিকশা ভাড়া করে। তখন রিকশাচালক তাদের কাছ থেকে সব শুনে বাড়িতে নিয়ে রাখে। তিন ছাত্রীকে উদ্ধার করা হয়েছে। তাদের নিয়ে রাতেই জামালপুরের উদ্দেশে রওনা দেওয়া হবে।

তবে কেন ওই তিন ছাত্রী ঢাকায় পালিয়ে যায় তা নিশ্চিতভাবে বলতে পারেননি পুলিশের ওই কর্মকর্তা। তিনি বলেছেন, সংবাদ সম্মেলন করে ওই ঘটনার বিস্তারিত জানানো হবে।

গত রোববার রাতে ওই তিন ছাত্রী মাদ্রাসার অন্য আবাসিক শিক্ষার্থীদের সঙ্গে একটি কক্ষে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে ফজরের নামাজ আদায়ের জন্য ঘুম থেকে সব শিক্ষার্থীকে জাগিয়ে দেওয়া হয়। অন্যদের মতো ওই তিন শিক্ষার্থীও নামাজ আদায়ের প্রস্তুতি নেয়। তখন থেকে নিখোঁজ তারা। পরে তাদের পরিবারকে বিষয়টি জানানো হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান

ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে পদত্যাগ করে হঠাৎ আলোচনায় আসেন পার্বত্য চট্টগ্রামবিষয়কবিস্তারিত পড়ুন

  • এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল
  • বেতন দ্বিগুণের পথে, নতুন পে-স্কেল নিয়ে জোর প্রস্তুতি
  • বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি
  • জামিন পেয়ে কারামুক্ত সাবেক মেয়র আইভী
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • বিদ্যুতের দাম বাড়লো
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • জ্বালানি তেল সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা
  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে
  • ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের
  • মশক নিধন সফরে বাধা: ‘ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের!