সোমবার, আগস্ট ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জামিনে বের হয়ে মামলা তুলে নিতে বাদীকে প্রকাশ্যে হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার আশাশুনির নাকনায় আদালত কর্তৃক আসামীরা জামিন নেয়ার পর মামলা তুলে নিতে প্রকাশ্যে বাদীকে হত্যাসহ বিভিন্ন হুমকি দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করেন, উপজেলার নাকনা গ্রামের মৃত কাজী বাহা উদ্দীনের ছেলে আজিজুর রহমান।

তিনি তার লিখিত বক্তব্যে বলেন, বসতবাড়ীর জমি জায়গা নিয়ে একই এলাকার মৃত. কাজী নুরুল ইসলামের ছেলে কাজী শহিদুল ইসলাম গং এর সাথে বিরোধ থাকায় তারা দীর্ঘদিন ধরে আমাদের হয়রানি করে আসছিল।

এ ঘটনায় আমার বোন রিজিয়া খাতুন আশাশুনি থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এরই জেরে গত ৬ এপ্রিল উল্লেখিত কাজী শহিদুল ইসলামের ছেলে কাজী বায়েজিদ হোসেনের নেতৃত্বে কাজী রাজু, কাজী রায়হান, কাজী মর্শিদ আলম, রুপিয়া খাতুন, কাজী শহিদুল ইসলামের স্ত্রী শামিমা পারভীন সামু গংরা দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে আমাদের বাড়ীতে প্রবেশ করে আমাদের সম্পত্তির উত্তর সীমানায় ঘেড়াবেড়া দিতে থাকলে আমি ও আমার বোন রিজিয়া খাতুন বাধা এতে বাধা দিতে গেলে তারা আমাদের উপর হামলা চালায়।

এ সময় তারা আমার বোনের মাথায় ও হাতে কুপিয়ে গুরতর আহত করে এবং আমার মাথায় বাঁশ দিয়ে আঘাত করার পর তারা ধারালো দা দিয়ে আমাকে কোপ মারতে গেলে আমি বাম হাত দিয়ে ঠেকাতে গেলে আমার হাতের কনিষ্ঠ আঙ্গুল কেটে যায়।

এছাড়া তারা আমার বোনকে শ^াসরোধ করে হত্যার চেষ্টা করে এবং আমার বোনের স্বর্ণের চেইন ও কানের দুল ছিনিয়ে নেয়। এ সময় আমাদের ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাদের কাছ থেকে আমার বোনকে উদ্ধার করে। এঘটনায় আমি বাদী হয়ে আশাশুনি থানায় একটি মামলা দায়ের করি। মামলা নং-০৮, তাং- ১১-০৪-২০২১।

এ মামলায় ৭ আসামীর মধ্যে ৩ জন গ্রেফতার হওয়ার পর জেলে যায়। এরপর উক্ত আসামীরা আদালত থেকে জামিন নিয়ে এলাকায় ফিরে আমাদের উপর ক্ষিপ্ত হয়ে ওঠে এবং মামলা তুলে নেওয়ার জন্য খুন জখমসহ বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শন করতে থাকে।

একপর্যায়ে উল্লেখিত আসামীরা স্থানীয় প্রতাপনগর ইউপি চেয়ারম্যান জাকির হোসেনের ইন্ধনে তার সহযোগী শেখ মিজানুর রহমান মিরাজ, শেখ আল ইমাম, রউফ, মনিরুল, ছোটোর নেতৃত্বে রাতে আমাদের বসতবাড়ীর চালে ইটপাটকেল নিক্ষেপ ও হত্যার হুমকিসহ নানানভাবে হয়রানি করে যাচ্ছে। তাদের অত্যাচারে আমরা বর্তমানে অতিষ্ট হয়ে পড়েছি।

এ ঘটনায় আমি আশাশুনি থানায় একটি সাধারণ ডায়েরি করি। উক্ত বিষয় নিয়ে চেয়ারম্যান জাকিরের কাছে ন্যায় বিচারের দাবি জানালে তিনি আমাদের দুর দুর করে তাড়িয়ে দিয়ে অপমান করেন। অথচ উক্ত সম্পত্তি আমাদের পৈত্রিক ও ক্রয়কৃত। আসামীরা আমাদের সম্পত্তির দখল না দিয়ে জোরপূর্বক তা দখল করে রেখেছেন।

সংবাদ সম্মেলন থেকে তিনি (আজিজুর রহমান) এ সময় তাদের জীবনের নিরাপত্তা ও বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ বন্ধসহ জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া

উপকূলীয় দুর্যোগপ্রবণ আশাশুনি ও শ্যামনগর উপজেলার মানুষদের টিকে থাকতে হলে বৈশ্বিক উষ্ণতাবিস্তারিত পড়ুন

খুলনা বিভাগে টেকসই কর্মসংস্থান নিশ্চিতকরণে আশাশুনিতে সমবায় সভা

সাতক্ষীরার আশাশুনিতে মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) সকালে খুলনা বিভাগের পশ্চাৎপদ জনগোষ্ঠীর টেকসইবিস্তারিত পড়ুন

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁপড়ি ঘর নির্মাণ করে জমি দখলের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি : আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের বদরতলা বাশিরামপুর এলাকায় আদালতের পার্টিশনবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • সাতক্ষীরার আশাশুনিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
  • উপজেলা সমবায় অফিসার হিসেবে মোঃ আশরাফ আলীর আশাশুনিতে যোগদান
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • আশাশুনি উপকূলে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছ বিতরণ
  • আশাশুনির কোলা-ঘোলা ও কল্যাণপুরে প্রস্তাবিত সেতু নির্মাণস্থল পরিদর্শন
  • ​আশাশুনির দাঁড়ারখাল উন্মুক্ত রাখার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও ডিসিকে স্মারকলিপি
  • বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন
  • আশাশুনির দাড়ারখাল অবমুক্তের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
  • মসজিদ ও মাদরাসায় সিলিং ফ্যান বিতরণ করল উদারতা যুব ফাউন্ডেশন
  • আশাশুনিতে র‍্যাবের অভিযানে জেলি পুশ করা ১৫০০ কেজি চিংড়ি জব্দ ও ধ্বংস