বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জিরো পয়েন্টে থাকা কিছু রোহিঙ্গারা ঢুকে পড়েছে: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, বাংলাদেশে-মিয়ানমার জিরো পয়েন্টে যেসব রোহিঙ্গা ক্যাম্প ছিল, তা এখন আর নেই। কিছু রোহিঙ্গা ঢুকে পড়েছে। তবে আমরা অফিসিয়ালি আর কোনো রোহিঙ্গাকে আর গ্রহণ করব না।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) ফরেন সার্ভিস একাডেমিতে তার লেখা এক বই প্রকাশনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আর একজন রোহিঙ্গাকেও বাংলাদেশে ঢুকতে দেয়া হবে না বলে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। তবে যারা জিরো লাইনে ছিল তারা ঢুকে পড়েছে।

এর আগে শুক্রবার (২৭ জানুয়ারি) সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন উন্নয়নকাজ উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবেও রোহিঙ্গা নিয়ে তিনি একই কথা বলেছিলেন। সেদিন বলেছিলেন ‘সম্প্রতি মিয়ানমারে ঝামেলা হওয়ায় কিছু রোহিঙ্গা দেশে প্রবেশ করেছে। যারা প্রবেশ করছে, তাদের ধীরে ধীরে বের করে দেয়া হবে। আর একজন রোহিঙ্গাকেও বাংলাদেশে ঢুকতে দেয়া হবে না।’ ঠিক তার কয়েকদিন পর আজ মঙ্গলবার আবার একই কথা বলেছেন তিনি।

এর আগে আজ সকালে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বেশ কয়েকজন রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ফরেন সার্ভিস একাডেমিতেই তাদের সঙ্গে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সকালে ফরেন সার্ভিস একাডেমিতে আসেন ৪ দেশের অস্থায়ী রাষ্ট্রদূত এবং ৩ দেশের অস্থায়ী হাইকমিশনার।

চার অস্থায়ী রাষ্ট্রদূত হলেন: কিউবার আলেজান্দ্রো সিমানকাস মারিন, সার্বিয়ার সিনিসা প্যাভিক, মেক্সিকোর ফেদেরিকো সালাস লোটফি এবং বেলজিয়ামের দিদিয়ের ভ্যান্ডারহাসেল্ট। আর তিন হাইকমিশনার হলেন: ত্রিনিদাদ ও টোবাগোর ড. রজার গোপাউল, ঘানার কোয়াকু আসোমাহ-চেরেমেহ এবং কিংডম অফ ইসওয়াতিনির মেনজি সিফো ডালমিনি।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী তাদের স্বাগত জানিয়ে দ্বিপাক্ষিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ওপর গুরুত্বারোপ করেন।

এদিকে গতকাল সোমবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে তারা নিজ নিজ দেশের পরিচয়পত্র পেশ করেন।

একই রকম সংবাদ সমূহ

পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল

নেপালের প্রাদেশিক নির্বাচনে পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিংবিস্তারিত পড়ুন

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ১৬ হাজার ২০৭ কোটিবিস্তারিত পড়ুন

দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযোদ্ধাদের তালিকায় অমুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্তির অভিযোগ এবং ১৯৭১ সালের শহীদ ও বীরাঙ্গনাদের তালিকাবিস্তারিত পড়ুন

  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ওসি রাকিবুলের ভাইরাল অডিওর কণ্ঠ নিশ্চিত, তথ্য পাচার নিয়ে তদন্ত: ডিবিপ্রধান
  • দিল্লিতে মোদি-ত্রিবেদীর বৈঠক ঘিরে নানা প্রশ্ন গুঞ্জন, আলোচনায় বাংলাদেশ
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান
  • চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী
  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি