রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠানে এমপি আশু

জীবনের মুল লক্ষ্যে পৌঁছাতে হলে লেখা পড়ার কোন বিকল্প নাই

নিজস্ব প্রতিনিধি: পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয়ে আশরাফুজ্জামান আশু এমপিকে সংবর্ধনা নবীন বরণ, বিদায় ও বার্ষিকী ক্রীড়া পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় বিদ্যালয় প্রাঙ্গনে পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি আব্দুল মোমেন খান চৌধুরী (সান্টু)’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. আশরাফুজ্জামান আশু।

প্রধান অতিথি বক্তব্যে তিনি বলেন, জীবনের মুল লক্ষ্যে পৌঁছাতে হলে রাজনীতি, চাকরি, ব্যবসা বানিজ্য সর্ব ক্ষেত্রে লেখা পড়ার কোন বিকল্প নাই। তোমাদের নিয়ে অনেক স্বপ্ন। স্বপ্ন থাকলে ঠিক গন্তব্যে পৌছাতে পারবে। তোমরাই আগামী দিনের বাংলাদেশেকে নেতৃত্ব দিবে। সবকিছুর উর্দ্ধে ভালো লেখা পড়া করতে হবে তাহলে জীবনে সফলতা আসবে।

সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন, পৌর কাউন্সিলর মোঃ শফিকুল আলম বাবু, পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য মোঃ মশিউর রহমান বাবু, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন প্রমুখ।

এসময় ৬ষ্ঠ শ্রেণীর নবীন শিক্ষার্থীদের পুষ্প বৃষ্টিতে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেয়া হয়। একই সাথে এস এস সি ২০২৪ সালের বিদায়ী পরীক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয় ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী করা হয়।

অনুষ্ঠানে অনন্যাদের মধ্যে বক্তব্য রাখেন প্রাক্তন ছাত্র মুহামুদ আলী সুমন, পলাশপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মালেকা পারভীন, অভিভাবক হিসেবে বক্তব্য রাখেন মোহাম্মদ আলী সিদ্দিকী, আ. ম আক্তারুজ্জামান মুকুল।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোমিনুল ইসলাম, মানপত্র পাঠ করেন বিদ্যালয়ের শিক্ষার্থী শ্রাবনী সরকার। এসময় উপস্থিত ছিলেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক বৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ইসরাইল আলম।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক