বুধবার, জুন ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জুলাই গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের স্মরণে কলারোয়া সরকারি কলেজে স্মরণসভা

বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে স্মরণসভা ও জুলাই গণঅভ্যুত্থানের ঘটনা প্রবাহের আলোকে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে কলারোয়া সরকারি কলেজের আয়োজনে কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কলেজের অধ্যক্ষ প্রফেসর এস. এম আনোয়ারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের প্রভাষক টিএম মনজুরুল আজাদ।

শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন শেষে শুভেচ্ছা বক্তব্য রাখেন হিসাব বিজ্ঞান বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মারুফ কবির, সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহ আহ্বায়ক হোসাইন মাহমুদ, বার্ষিক অভ্যন্তরীণ ক্রিড়া প্রতিযোগিতার আহ্বায়ক মোখলেছুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন সরকারি কলেজের উপাধ্যক্ষ, প্রফেসর. আতিয়ার রহমান, প্রাণি বিভাগ প্রভাষক নাজমুল হোসান, ব্যবস্থাপনা বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ফারুক হোসেন প্রমুখ।

জুলাই গণঅভ্যুত্থানের ঘটনার প্রবাহ নিয়ে একক অভিনয় করেন অনার্স তৃতীয় বর্ষ ছাত্র রহমোতুল্লাহ।

অহনা পাইন দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ও সহকারি সাংস্কৃতিক প্রিফেক্ট আফরোজা খাতুন, কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী আন্দোলনে নেতৃত্বদানকারী ছাত্রদের পক্ষ থেকে শেখ ফয়সাল, কাইফুর রহমান সৈকতসহ কলারোয়া সরকারি কলেজের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বক্তব্য শেষে শহিদদের স্মরণে এবং আহতদের সুস্থ্যতা কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক।

অনুষ্ঠান শেষে জুলাই গণঅভ্যুত্থানের ঘটনা প্রবাহের আলোকে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে জুলাইয়ের বিপ্লবী গান ও কবিতা আবৃত্তি করেন অত্র কলেজের শিক্ষার্থীরা।

একইভাবে কলারোয়া পাইলট হাইস্কুল, বেত্রাবতী মাধ্যমিক বিদ্যালয়, আলিয়া মাদ্রাসা, আমানুল্লাহ ডিগ্রী কলেজ, চন্দনপুর ইউনাইটেড কলেজ, সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়সহ উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নিজ নিজ শিক্ষা কেন্দ্রে শহিদ ও আহতদের স্মরণে স্মরণসভা সভা অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ১৫০০ শহীদের অবদানের কথা স্মরণ করে তাদের আত্মার শান্তি কামনা করেন। এছাড়াও জুলাই ছাত্র জনতার গণঅভূত্থানে সরকারি হিসেবমতে প্রায় ২০ হাজার আহতদের প্রতি সসমবেদনা জ্ঞাপন করা হয়। আহতদের দ্রুত আশুরোগমুক্তি কামনায় দোয়া করা হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ

কলারোয়ায় ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (৩য় পর্যায়) এরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • কোরআনের পাখিদের নিয়ে দৈনিক নতুন সূর্য’র ৭ম বর্ষ পদার্পণ অনুষ্ঠান পালিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে গরুর খামার আগুনে পুড়ে ভস্মীভূত
  • কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন
  • কলারোয়ায় জাতীয় ফল কাঁঠালের আশানুরুপ ফলন
  • কলারোয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • শিক্ষার্থীদের ক্রীড়ামুখী করতে হবে: সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় নতুন পানি সরবরাহ ব্যবস্থার উদ্বোধন
  • খুলনার বিভাগীয় সমাবেশ সফল করতে কলারোয়ায় জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কলারোয়ায় স্কাউটস’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালতের বার্ষিক ক্যাম্পেইন ও শোভাযাত্রা