বৃহস্পতিবার, জুলাই ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জেলা ভূমিহীন সমিতি’র উদ্যোগে প্রয়াত সাংবাদিক আনিসুর রহিমের স্মরণ সভা

সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতি’র উদ্যোগে প্রয়াত সাংবাদিক আনিসুর রহিমের স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ মার্চ) বিকাল সাড়ে ৪ টায় বাটকেখালী ঋষিপাড়া মাঠে অনুষ্ঠিত সভায় সংগঠনের সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতি’র সহ-সভাপতি শিহাব উদ্দিন, আকবর আলী, যুগ্ন সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, পান্না, শেখ রাসেল স্মৃতি ক্লাবের সহ-সভাপতি হায়দার আলী, সাধারণ সম্পাদক শুকুর আলী প্রমূখ। এছাড়াও বক্তব্য রাখেন সুপদ দাস, নিমাই দাস। বক্তারা বলেন, সর্বজনবিদিত আনিসুর রহিম মরতে পারে না।

তিনি ছিলেন ভূমিহীন আন্দোলনের অগ্রজও। অথচ সবকিছু মাড়িয়ে তিনি একজন অভিজ্ঞ ও দক্ষ সুনাগিরকই ছিলেন না, ছিলেন সাহসী সাংবাদিক এবং রাজনীতিকও। এছাড়াও ছিলেন নানান প্রতিভার অধিকারী। সেই প্রতিভাকে বিকশিত করতে সুদীর্ঘ প্রায় ৬০ বছর সাংবাদিকতার সাথে কাটিয়েছেন। তাঁর নীতি ও আদর্শ থেকে কখনও পিছুপা হয়নি। সমাজের এমন কোনো ¯’র নেই, যেখানে তাঁর লেখনীর ছোঁয়া পড়েনি। এমনকি মৃত্যু’রপূর্বেও হতদরিদ্র ভূমিহীনদের অধিকার আদায়ের জন্য সোচ্চার ছিলেন। তবে তিনি প্রয়াত হওয়ায় তাঁর মতো করে আর কেউ ভূমিহীনদের কথা ভাববে না। সভা-সমাবেশ ও মিছিলে অবহেলিত, নির্যাতিত ও নিপীড়িত ভূমিহীনদের অধিকার নিয়ে কথা বলবে না। আজ তিনি নেই সত্য। তবে তাঁর আদর্শ আমাদের সকলের হৃদয়ে বহমান থাকবে।

বক্তারা আরও বলেন, সামনে আসন্ন রমজান। এখন নিত্যপণ্যের বাজারে আগুন। সেই আগুনের দাউ দাউ করে জ্বলছে হতদরিদ্র ভূমিহীনরাও। অন্যান্য জেলার মতো ইতিপূর্বে সরকার টিসিবি কার্ডের মাধ্যমে হতদরিদ্র মানুষের স্বল্পমূল্যে খাদ্যসামগ্রী দেওয়া দিলেও তার নূন্যতম অংশ ভূমিহীন পরিবারের সদস্যদের কপালে জুটেনি। তাই ভূমিহীনদের দিকে আন্তরিকভাবে সুদৃষ্টি দিতে সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনার পাশাপাশি শহরের ৫নং ওয়ার্ড এলাকার সরকারি খাসজমি প্রতাপশালী ব্যক্তিবর্গে কাছ থেকে উদ্ধারপূর্বক ভূমিহীনদের মাঝে সমবন্টনের আহবান জানান।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ পালিতবিস্তারিত পড়ুন

​সাতক্ষীরা মায়ের মন্দিরে ঢাক-ঢোলের আওয়াজে রথযাত্রা : ভক্তদের উপচে পড়া ভিড়

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসববিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি : শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব-২০২৬ উপলক্ষে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

  • আবু সাঈদের স্মরণে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের র‍্যালি ও সমাবেশ
  • সাতক্ষীরা ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস হাইস্কুলে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস পালিত
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা ও কার্যকর ডাম্পিং স্টেশন প্রতিষ্ঠায় এডভোকিসি সভা
  • সাতক্ষীরায় পেশাজীবী চালকদের দক্ষতা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
  • ভূমিহীনদের জন্য বিনা মূল্যে চিকিৎসার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ‘সিটিজেন্স রিপোর্ট কার্ড’ কার্যক্রমের অবহিতকরণ সভা
  • খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ
  • সাতক্ষীরায় হুসেইন মুহম্মদ এরশাদ এঁর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান
  • বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা
  • নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য জামায়াতপন্থী সেজে চাঁদাবাজী
  • ধর্ষণের শিকার ৮ বছরের শিশুর পাশে জেলা প্রশাসন, চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস
  • সাতক্ষীরার বাঁশদহা ইউনিয়ন এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি-মাসিক সমন্ময় সভা