শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঝিকরগাছায় আমনে মাজড়া পোকার হানা, দিশেহারা কৃষক

চলতি আমন মৌসুমে মাজড়া ও পাতা মোড়ানো পোকার আক্রমণে অতিষ্ঠ হয়ে উঠেছে যশোরের ঝিকরগাছা উপজেলার ধান চাষীরা ।

কৃষকেরা বলছেন, আগে যে ধরণের কীটনাশক ব্যবহার করতাম এখন সে গুলো আর কাজে আসছে না।কিছু দিনের মধ্যেই ধানের কাইচ থোড় (ধানের ফুল আসার পূর্ব মূহূর্ত) বের হবে, এখন বিভিন্ন কোম্পানীর দামি কীটনাশক প্রয়োগ করেও কাজ না হওয়ায় কাঙ্ক্ষিত ফলন নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হচ্ছে।

রবিবার সারাদিন উপজেলার মাগুরা, পানিসারা, গদখালী সহ অন্যান্য ইউনিয়নে সরেজমিন পরিদর্শনে দেখা গেছে মাজরা পোকার আক্রমণে ধানের কান্ড শুঁকিয়ে হলুদ, বাদামী বা কমলা রঙ ধারণ করছে এবং সে গুলো ধরে টান দিলে সহজেই উঠে আসছে। অন্যদিকে পাতা মোড়ানো পোকার আক্রমণে পাতায় সাদা দাগ হয়ে যাচ্ছে এবং পাতা গোলাকার বর্ন ধারণ করছে।

পানিসারা ইউনিয়নের বর্নি গ্রামের কৃষক রবিন বিশ্বাস জানান, এবছর এক বিঘা ধানে সিনজেনটা কোম্পানীর ভিরতাকো অনুমোদিত মাত্রায় দু’বার ব্যবহার করেছেন কিন্তু পোকা দমন করতে পারেননি।

মাগুরা ইউনিয়নের সন্তোষনগর গ্রামের কৃষক ওমর আলী জানান, হঠাত আবহাওয়া পরিবর্তন জনিত কারনে তার ধানের ক্ষেতে পোকার আক্রমণ অত্যধিক মাত্রায় বেড়ে যায়। দু’বার দামি কোম্পানীর কীটনাশক ব্যবহার করেও সম্পূর্ণরূপে মাজড়া দমনে ব্যর্থ হয়েছেন তিনি। এক্ষেত্রে কোন কৃষি কর্মকর্তার উপস্থিতি তারা দেখেননি বলেও অভিযোগ করেন।

উপজেলা কৃষি অফিসার মাসুদ হোসেন পলাশ জানান, এসময় ধানের মাজড়া পোকা মেজর কোন বিষয় না। প্রতি বিঘা জমিতে ৩ লক্ষাধিক ধানের কুশি থাকে । সেখানে মাত্র ১০০টি কুশি নষ্ট হলে কৃষকের হয়তো বড়জোর ৩ কেজি ধান নষ্ট হতে পারে। কৃষি বিভাগের পরামর্শ ব্যতিরেকে বিভিন্ন কীটনাশক কোম্পানীর প্ররোচনায় পড়ে শুধু মাত্র মাজড়া দমনে কৃষক বিঘাপ্রতি ৮০০-১০০০ টাকা পর্যন্ত খরচ করছে। এক্ষেত্রে কাঙ্ক্ষিত ফলাফল না পেলে কৃষকেরা দায় চাপাচ্ছেন কৃষি বিভাগের উপর বলে তিনি অভিযোগ করেন।

তিনি আরোও বলেন, ক্ষেতে লাঠি ও ডালপালা পুতে এ সমস্যার সমাধান করা যায় বিনা খরচে।

পাতা মোড়ানো পোকা, ব্লাস্ট এবং বাদামী গাছ ফড়িং (কারেন্ট পোকা) অত্যধিক ক্ষতিকর দাবি করে তিনি জানান, এক্ষেত্রে ক্ষেতের ১০০ ভাগ ফসল নষ্ট হতে পারে। নিয়মিত ধান ক্ষেত পর্যবেক্ষণের মাধ্যমে এ সমস্ত পোকা ও রোগের আক্রমণ নিশ্চিত হলে অথব সন্দেহজনক মনে হলে উপজেলা কৃষি বিভাগ অথবা নিকটস্থ উপ-সহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করে সঠিক পরামর্শ গ্রহণ করতে অনুরোধ জানান তিনি।

একই রকম সংবাদ সমূহ

রাজগঞ্জ-পুলেরহাট সড়কে পিকআপের বেপরোয়া গতি : আতঙ্কে পথচারী, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ-পুলেরহাট সড়কে মাছ বহনকারী পিকআপবিস্তারিত পড়ুন

রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে জুলাই শহিদ দিবস উপলক্ষে স্মরণসভা ও দোয়া

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যকে সামনে রেখেবিস্তারিত পড়ুন

ঝিকরগাছায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ!

মিঠুন সরকার: যশোরের ঝিকরগাছা উপজেলার জয়রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকবিস্তারিত পড়ুন

  • অতিভারী বৃষ্টিতে ঝাঁপা বাওড়ের মাছ খালে ভেসে যাচ্ছে, দুই কোটি টাকার ক্ষতির আশঙ্কা
  • বৃষ্টিভেজা মাঠে আর্জেন্টিনা-ব্রাজিলের লড়াই, ফুটবল উৎসবে মাতল রাজগঞ্জের ক্ষুদে শিক্ষার্থীরা
  • যশোরের মণিরামপুরে দেড় মাসে বিদ্যুৎস্পৃষ্টে ৯ জনের মৃত্যু
  • খাদ্যের সন্ধানে যশোরের রাজগঞ্জে একসাথে ১৫টি হনুমান!
  • শিক্ষার গৌরব ও সাফল্যের ধারাবাহিকতায় অনন্য যশোরের রাজগঞ্জ হাইস্কুল
  • মণিরামপুরে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে গাছের চারা রোপণ
  • জাহিদ হাসান টুকুনের সুস্থতায় রাজগঞ্জ প্রেসক্লাবের দোয়া কামনা
  • ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০জন নারী-পুরুষ
  • মণিরামপুরে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক
  • বেনাপোল-মোংলা রেলপথে ৩ লাখ দেশি খেজুরের আঁটি ছড়িয়ে ইতিহাস
  • ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিল নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী