শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঝিকরগাছায় ট্রলির ধাক্কায় দুই বছরের শিশু নিহত

যশোরের ঝিকরগাছা শংকরপুরে দ্রুতগতির ট্রলির ধাক্কায় নাহিদ হাসান নামে দুই বছরের শিশু নিহত হয়েছে।

শনিবার সকালে বাগআঁচড়া-বাঁকড়া সড়কের উলাকোল বাজারে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত নাহিদ হাসান উলাকোল বাজারের মুদি ব্যবসায়ী নাজমুল হাসানের ছেলে।

প্রত্যক্ষদর্শির সুত্রে জানা যায়, নাহিদ হাসান সকালে তার পিতার মুদি দোকানের সামনে খেলা করছিলো।
এর এক ফাঁকে সে বাড়িতে যাওয়ার জন্য রাস্তা পার হচ্ছিলো এসময় অপরদিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রলি তাকে ধাক্কা দিলে নাহিদ হাসান গুরুতর আহত হয়ে পড়ে। তাকে উদ্ধার করে স্থানীয়রা যশোর নেওয়ার পথিমধ্যে তার মৃত্যু হয়।

১০ নং শংকরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নিছার উদ্দীন ট্রলির ধাক্কায় নাহিদ হাসান নিহতের ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, নাহিদ হাসানেন মৃত্যুতে পরিবারের পাশাপাশি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

একই রকম সংবাদ সমূহ

রাজগঞ্জ-পুলেরহাট সড়কে পিকআপের বেপরোয়া গতি : আতঙ্কে পথচারী, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ-পুলেরহাট সড়কে মাছ বহনকারী পিকআপবিস্তারিত পড়ুন

রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে জুলাই শহিদ দিবস উপলক্ষে স্মরণসভা ও দোয়া

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যকে সামনে রেখেবিস্তারিত পড়ুন

ঝিকরগাছায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ!

মিঠুন সরকার: যশোরের ঝিকরগাছা উপজেলার জয়রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকবিস্তারিত পড়ুন

  • অতিভারী বৃষ্টিতে ঝাঁপা বাওড়ের মাছ খালে ভেসে যাচ্ছে, দুই কোটি টাকার ক্ষতির আশঙ্কা
  • বৃষ্টিভেজা মাঠে আর্জেন্টিনা-ব্রাজিলের লড়াই, ফুটবল উৎসবে মাতল রাজগঞ্জের ক্ষুদে শিক্ষার্থীরা
  • যশোরের মণিরামপুরে দেড় মাসে বিদ্যুৎস্পৃষ্টে ৯ জনের মৃত্যু
  • খাদ্যের সন্ধানে যশোরের রাজগঞ্জে একসাথে ১৫টি হনুমান!
  • শিক্ষার গৌরব ও সাফল্যের ধারাবাহিকতায় অনন্য যশোরের রাজগঞ্জ হাইস্কুল
  • মণিরামপুরে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে গাছের চারা রোপণ
  • জাহিদ হাসান টুকুনের সুস্থতায় রাজগঞ্জ প্রেসক্লাবের দোয়া কামনা
  • ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০জন নারী-পুরুষ
  • মণিরামপুরে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক
  • বেনাপোল-মোংলা রেলপথে ৩ লাখ দেশি খেজুরের আঁটি ছড়িয়ে ইতিহাস
  • ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিল নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী