বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঝিকরগাছায় মা সমাবেশ

যশোরের ঝিকরগাছায় শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে বিনামূল্যে জন্মনিবন্ধন গ্রহণ বিষয়ক সচেতনতামূলক মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১১ টায় যশোরের ঝিকরগাছার নিশ্চিন্তপুর মাধ্যমিক বিদ্যালয় হলরুমে স্বেচ্ছাসেবী সংস্থা পেন ফাউন্ডেশনের আয়োজনে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবক হিসাবে মা, এনজিও প্রতিনিধি/সমাজকর্মী, ক্লিনিক মালিক, সাংবাদিক ও শিক্ষকদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে যশোর স্থানীয় সরকার উপপরিচালক (উপসচিব) মো. হুসাইন শওকত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

পেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মেঘনা ইমদাদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিশ্চিন্তপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল বারী, নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জুলফিকার আলী, নিশ্চিন্তপুর বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিষ্টিক বিদ্যালয় এবং পুনর্বাসন কেন্দ্রের প্রধান শিক্ষক মো. আমিরুল কবীর।

সাংবাদিক মো. আলমগীর হোসেনের উপস্থাপনায় অন্যান্যের মধ্যে হাজিরবাগ ইউপি সচিব আবু সাঈদ, সদস্য আতিয়ার রহমান, নির্বাসখোলা ইউপি সদস্য ওহেদ আলী, পেন ফাউন্ডেশনের সাধারণ পরিষদের সদস্য জাহাঙ্গীর, সমন্বয়কারী রিজন বিশ্বাস, স্বেচ্ছাসেবক টিমলিডার প্রেসিডেন্ট অ্যাওয়াডপ্রাপ্ত রোভার স্কাউট জুবায়ের বিন মকলেছ ও মো. রহমত উল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে পেন ফাউন্ডেশনের উদ্যোগে এবং বাংলাদেশ সমাজ কল্যাণ পরিষদের সহযোগিতায় ৩০ জন প্রবীণদের মাঝে টর্চলাইট বিতরণ করা হয়।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়েবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার

যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারত যাওয়ার সময় টাঙ্গাইলের একজন ইউপিবিস্তারিত পড়ুন

  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার
  • রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য
  • যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার
  • মণিরামপুরের জালঝাড়া বাজারে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃ*ত্যু
  • ‘মানসিক অসুস্থ’ কন্যার আচরণে এমপির বাড়িতে হামলা গ্রহণযোগ্য নয়: জামায়াত
  • শিশু আরাফাতের জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • যশোরের রাজগঞ্জে বাওড় থেকে ভ্যানচালকের ভাসমান মরদেহ উদ্ধার
  • যশোরে অর্ধকোটি টাকার স্বর্ণের বারসহ সাতক্ষীরার সুমন আটক
  • রোদ-বৃষ্টি-ঝড়ে থেমে নেই যশোরের মনিরামপুরের কৃষকদের কর্মযজ্ঞতা
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা