শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঝিকরগাছায় সাংবাদিককে হুমকি দেয়ায় থানায় জিডি

যশোরের ঝিকরগাছায় সংবাদ সংগ্রহের সময় বাঁধা দেওয়া এবং সংবাদ প্রকাশের পরবর্তীতে মোবাইল ফোনে এক সাংবাদিককে গালীগালাজ ও হুমকির সূত্র ধরে ঝিকরগাছা থানায় সাধারণ ডায়েরী (জিডি) করা হয়েছে।

ঘটনার সূত্রে জানা যায়, স্থানীয় দৈনিক সত্যপাঠ ও সাপ্তাহিক আঁচড় পত্রিকার ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি এবং অনলাইন নিউজ পোর্টাল দৈনিক লোকমতের নির্বাহী ও বার্তা সম্পাদক সাংবাদিক আফজাল হোসেন চাঁদ ১৬ সেপ্টেম্বর ২০২০ ইং তারিখ সকাল ১১টার দিকে ‘ঝিকরগাছা রেলওয়ে স্টেশনের পরিত্যক্ত স্থানে একক ভাবে লীজ ও বন্দোবস্তের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন এর জন্য একটি সংবাদ প্রকাশ করতে পৌরসভার ৬নং ওয়ার্ডের বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী তাকে আমন্ত্রণ জানান।
তিনি সংবাদ সংগ্রহনের জন্য উক্ত স্থানে গেলে কৃষ্ণনগর (প্রাক্তন রেল স্টেশন ভবন সংলগ্ন) গ্রামের মৃত. আব্দুল লতিফের ছেলে তারিক মাহমুদ তার ব্যবহাহৃত ০১৭১১-১৮২৯৩৫ নাম্বার থেকে সাংবাদিককে মিতালী সিনেমা হলের পার্শ্বে ডাকেন। তিনি উক্ত স্থানে গেলে সেখানে থাকা কাটাখাল কালীতলা গ্রামের মৃত. আব্দুর রউফ মন্ডলের ছেলে কামারুল ইসলাম ও তারিক মাহমুদ তাকে (আফজাল হোসেন চাঁদ) প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনের সংবাদ প্রচারের জন্য নিষেধ করেন।

কিন্তু সে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনের সংবাদ বন্ধ না করায় ১৬ সেপ্টেম্বর রাত ৯টা ১৬ মিনিটের সময় কামারুল ইসলাম তাকে ০১৯১৯-৩৯৭১৭১ নাম্বার হতে কল করে অকথ্য ভাষায় গালিগালজ ও হুমকি প্রদর্শন করেন। সেই টা তার মোবাইলে রের্কড রয়েছে।

এমতাবস্থায় তারা সাংবাদিক আফজাল হোসেন চাঁদ এর উপর বিভিন্ন ভাবে ক্ষতি সাধন করতে পারে বলে তিনি মনে করায় থানায় সাধারণ ডায়রী করেছেন। সাধারণ ডাইরী নং ৭০৫, তাং ১৭/০৯/২০২০ইং।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, ‘ঝিকরগাছা রেলওয়ে স্টেশনের পরিতাক্ত স্থানে একক ভাবে লীজ ও বন্দোবস্তের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন’ এর একটি সংবাদ প্রচার বন্ধ করতে সাংবাদিক আফজাল হোসেন চাঁদকে গালিগালাজ ও হুমকি দিয়েছে। সে আমার নিকট আইনী সহযোগিতা চেয়ে সাধারণ ডাইরী করেছে। ঘটনার বিষয়ে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

একই রকম সংবাদ সমূহ

রাজগঞ্জ-পুলেরহাট সড়কে পিকআপের বেপরোয়া গতি : আতঙ্কে পথচারী, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ-পুলেরহাট সড়কে মাছ বহনকারী পিকআপবিস্তারিত পড়ুন

রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে জুলাই শহিদ দিবস উপলক্ষে স্মরণসভা ও দোয়া

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যকে সামনে রেখেবিস্তারিত পড়ুন

ঝিকরগাছায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ!

মিঠুন সরকার: যশোরের ঝিকরগাছা উপজেলার জয়রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকবিস্তারিত পড়ুন

  • অতিভারী বৃষ্টিতে ঝাঁপা বাওড়ের মাছ খালে ভেসে যাচ্ছে, দুই কোটি টাকার ক্ষতির আশঙ্কা
  • বৃষ্টিভেজা মাঠে আর্জেন্টিনা-ব্রাজিলের লড়াই, ফুটবল উৎসবে মাতল রাজগঞ্জের ক্ষুদে শিক্ষার্থীরা
  • যশোরের মণিরামপুরে দেড় মাসে বিদ্যুৎস্পৃষ্টে ৯ জনের মৃত্যু
  • খাদ্যের সন্ধানে যশোরের রাজগঞ্জে একসাথে ১৫টি হনুমান!
  • শিক্ষার গৌরব ও সাফল্যের ধারাবাহিকতায় অনন্য যশোরের রাজগঞ্জ হাইস্কুল
  • মণিরামপুরে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে গাছের চারা রোপণ
  • জাহিদ হাসান টুকুনের সুস্থতায় রাজগঞ্জ প্রেসক্লাবের দোয়া কামনা
  • ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০জন নারী-পুরুষ
  • মণিরামপুরে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক
  • বেনাপোল-মোংলা রেলপথে ৩ লাখ দেশি খেজুরের আঁটি ছড়িয়ে ইতিহাস
  • ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিল নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী