শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

টাইগারদের ঈদ উদযাপন ওয়েস্ট ইন্ডিজে

বাংলাদেশ দলের ক্রিকেটাররা পূর্ণাঙ্গ সিরিজ খেলতে প্রায় এক মাস ধরে ওয়েস্ট ইন্ডিজে আছেন। ১০ জুলাই থেকে শুরু হচ্ছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। বাংলাদেশ বর্তমানে অবস্থান করছে দেশটির গায়ানায়। সেখানে ঈদ-উল-আজহা ছিল আজ শনিবার।

বাংলাদেশে রবিবার ঈদ হলেও, ওয়েস্ট ইন্ডিজের গায়ানায় শনিবার ঈদুল আজহা উদযাপন করেছে টাইগাররা। স্থানীয় সময় সকালে ঈদের নামাজ পড়েছেন ক্রিকেটাররা। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি আপলোড করে সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিয়েছেন তারা।

অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ফেসবুকে লিখেছেন, ‘সবাইকে ঈদের শুভেচ্ছা।

আল্লাহ আমাদের আত্মত্যাগ কবুল করুন। ’
পেসার এবাদত হোসেন লিখেছেন, ‘মুসলিম উম্মাহকে ঈদ মোবারক। ’ আরেক পেসার শরিফুল ইসলাম লিখেছেন, ‘আসসালামু আলাইকুম! সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক।

এবারের ক্যারিবীয় সফরটা একেবারেই ভালো যাচ্ছে না বাংলাদেশ দলের। দুই ম্যাচের টেস্ট সিরিজে বিধ্বস্ত হওয়ার পর টি-টোয়েন্টি সিরিজটিও খুইয়েছে সফরকারীরা। এবার লড়াই ওয়ানডে সিরিজের। রবিবার বাংলাদেশে পালিত হবে ঈদুল আজহা। এদিন সন্ধ্যা সাড়ে ৭টায় মাঠে নামবে বাংলাদেশ দল।

একই রকম সংবাদ সমূহ

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিতের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা

ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ তিনটি স্বর্ণ ও একটি রৌপ্য পদকবিস্তারিত পড়ুন

বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!

ফুটবল মাঠে লাল ও হলুদ কার্ড মানেই শাস্তির প্রতীক। কিন্তু লিওনেল মেসিরবিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • ২০২৭ বিশ্বকাপে তিনবার মুখোমুখি ভারত-পাকিস্তান!
  • এবার সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের পরাজয়
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর