বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

টাইগারদের পাওয়ার হিটিং কোচ মরকেল

অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে পাওয়ার হিটিং কোচ নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

জাতীয় দলের পাওয়ার হিটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা ক্রিকেটার অ্যালবি মরকেল।

দক্ষিণ আফ্রিকা সফরে রয়েছে বাংলাদেশ দল। শুক্রবার থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এ সিরিজে টাইগারদের সঙ্গে কাজ করবেন মরকেল।

গত বছর আরব আমিরাতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতার পরই পাওয়ার হিটিং কোচের আলোচনা উঠেছিল। প্রথমবারের মতো বাংলাদেশ জাতীয় দলের কোচিং স্টাফে এ পদে নিয়োগ পেলেন মরকেল।

বিষয়টি নিশ্চিত করে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস বলেন, মরকেল খুবই অভিজ্ঞ। আশা করি, আমাদের ব্যাটসম্যানরা তার কোচিংয়ে উপকৃত হবে।

মরকেল দক্ষিণ আফ্রিকার হয়ে ১টি টেস্ট, ৫৮টি ওয়ানডে আর ৫০টি টি-টোয়েন্টি ম্যাচে অংশ নিয়ে বল হাতে ৭৮ উইকেট শিকারের পাশাপাশি ব্যাট হাতে ১০৯ ম্যাচে সংগ্রহ করেন ১ হাজার ৪১২ রান।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে সোনা মাটি যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে আট দলীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: ‘গ্রাম বাংলার ঐতিহ্য রাখো ধরি, চলো সবাই কাবাডি খেলি,বিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

কলারোয়ার কেঁড়াগাছি‌ প্রীতি ফুটবল ম্যাচে ২-১ গোলে সুলতানপুরকে হারিয়ে স্বাগতিকদের জয়লাভ। ICTবিস্তারিত পড়ুন

  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • খেলা থামিয়ে মেসিকে সম্মান জানাবে আর্জেন্টিনা
  • বিপিএল বাদেই বছরে ৩৫-৪০ লাখ টাকা পাবেন ক্রিকেটাররা : তামিম
  • আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়
  • ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট ও পচে যাওয়া’ মানুষ: তথ্য উপদেষ্টা