মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

টাকা নেই, রাস্তাকেই স্লেট বানিয়ে লেখাপড়া!

করোনাভাইরাস মহামারির কারণে বন্ধ স্কুল-কলেজ। ক্লাস চলছে অনলাইনে। কিন্তু যাদের স্মার্টফোন, ল্যাপটপ, ইন্টারনেট নেই, তাদের উপায় কী? অর্থের অভাবে কি লেখাপড়া থেমে থাকবে?

না! কথায় আছে, ইচ্ছা থাকলে উপায় হয়। এই সমস্যার ক্ষেত্রে সেই উপায়টাই বের করে দেখাল ভারতের একটি প্রত্যন্ত গ্রামের ছেলেমেয়েরা। অর্থের অভাবে অনলাইন ক্লাসে যোগ দিতে না পারলে কী হবে, তাদের জন্য বিশাল রাস্তাটাই হয়ে উঠেছে শেখার ময়দান।

মধ্যপ্রদেশের বেতুল জেলার সিমোরি গ্রামে গেলে দেখা যাবে, রাস্তার মধ্যে বসেই লেখাপড়া করছে ছোট ছোট শিশুরা। রঙ-বেরঙের চক দিয়ে কেউ লিখছে নামতা, কেউ যোগ-বিয়োগের অংক করছে, কেউ লিখছে ইংরেজি।

দারিদ্র্যসীমার নিচে বসবাস করা পরিবারের ছেলেমেয়েদের অর্থাভাবে যেন পড়াশোনা বন্ধ না থাকে, সেকথা ভেবেই সিমোরি গ্রামে শুরু হয়েছে কমিউনিটি ক্লাস। সেখানে খেলার ছলেই রাস্তার ওপর লেখাপড়া করছে শিশুরা।

তাদের সাহায্য করছে স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সাহায্যের হাত বাড়িয়েছেন স্থানীয় শিক্ষকরাও।

এই প্রসঙ্গে শৈলেন্দ্র বিহারিয়া নামে এক শিক্ষক বলেন, এই রাস্তায় আগে ছোট ছোট ছেলেমেয়েরা খেলাধুলা করত। কেউ খেলত, কেউ হয়তো সাইকেল চালাত। আমরা সেখানেই ওদের পড়াশোনার ব্যবস্থা করেছি।

স্থানীয় একটি এনজিওর সদস্য মমতা গোহার বলেন, আমরা শিশুদের বিনামূল্যে সাদা এবং রঙিন চক দিয়েছি। এই অভিনব পদ্ধতিতে লেখাপড়া গোটা এলাকায় বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।

শুধু এলাকাবাসী নয়, এই খবর প্রকাশ্যে আসতেই অভিনব পদ্ধতির প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন আরও অনেকে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভূয়সী প্রশংসা কুড়াচ্ছে পদ্ধতিটি। নেটিজেনরা স্থানীয় উদ্যোক্তাদের এই প্রয়াসকে শ্রদ্ধাভরে সমর্থন জানিয়েছেন।

সূত্র: সংবাদ প্রতিদিন

একই রকম সংবাদ সমূহ

পাকিস্তানের করাচিতে জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারি

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারির পরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

অর্থনীতিতে নোবেল পেলেন মাইকেল উডফোর্ড ও রবার্ট হল

মার্কিন শিক্ষাবিদ রবার্ট হল ও মাইকেল উডফোর্ড ২০২৬ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কারবিস্তারিত পড়ুন

  • রিয়াদ বিমানবন্দরে হামলা, আহত ৪ বাংলাদেশি আইসিইউতে
  • সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ
  • নিদালের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র, কেন এমন সিদ্ধান্ত?
  • গাজাবাসীদের পক্ষে লড়াই করা শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী