মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

৫ সরকারী কর্মকর্তার বিরুদ্ধে মামলা

কেশবপুরে কবরস্থানের জায়গায় ভূমিহীনদের গৃহ নির্মাণের পরিকল্পনা!

যশোরের কেশবপুর উপজেলার কোমরপুর গ্রামে কবরস্থানের জায়গায় ভূমিহীনদের জন্য গৃহ নির্মাণের পরিকল্পনা করায় ৫ সরকারী কর্মকর্তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের আকবর আলী, আব্দুল হামিদ ও আব্দুর রশিদ বাদী হয়ে যশোর সহকারী জজ আদালতে দেওয়ানী মামলা করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের ৪৬ নম্বর কোমরপুর মৌজার ২৭৯ খতিয়ানের ৬০৫ ও ৬১৫ দাগে ১ একর ৩০ শতক জমি ক্রয় সূত্রে ওই গ্রামের মৃত মইজ উদ্দীন গাজীর ছেলে আকবার আলী গাজী, আব্দুল হামিদ ও আব্দুর রশিদ দীর্ঘবছর ধরে ভোগদখল করে আসছেন। এর মধ্যে ২৬ শতক জমি পারিবারিক কবরস্থান হিসেবে নির্ধারিত রয়েছে। এলাকাটি বন্যা কবলিত হওয়ায় উক্ত কবরস্থানটি সার্বজনীন হিসেবে এস এ রেকর্ডের পূর্ব হতে বর্তমান সময় পর্যন্ত এলাকার স্থানীয় লোকজন তাদের পূর্ব পুরুষদের উক্ত কবরস্থানে দাফন করে আসায় আর এস রেকর্ড ১ নম্বর খতিয়ানে বাংলাদেশ সরকারের পক্ষে যশোর জেলা প্রশাসকের নামে রেকর্ড লিপিবদ্ধ হয়। প্রকৃতপক্ষে বাংলাদেশ সরকার নালিশী জমিতে স্বত্ত্ব দখলকার নয়। উক্ত জমিতে সি এস, এসএ ও আরএস রেকর্ডীয় প্রজাগণের পূর্ববর্তীগণসহ এলাকায় মারা যাওয়া অনেকেরই দাফন কাজ সম্পন্ন হওয়ায় কবরস্থানটি বর্তমানে পাবলিক ইজমেন্টে পরিণত হয়েছে।

গত ১০ জানুয়ারি ওই কবরস্থানের জায়গায় আশ্রায়ন প্রকল্পের অধিনে প্রকল্প বাস্তবায়নের লক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বিবাদীগণ সরেজমিনে গেলে বাদীপক্ষসহ এলাকাবাসী উক্ত কবরস্থানের জায়গায় ভূমিহীনদের জন্য সিদ্ধান্ত গ্রহণে আপত্তি করে। এ সময় বিবাদী পক্ষ নালিশী জমিতে আশ্রায়ন প্রকল্পের অধিনে গৃহ নির্মাণ করার হুমকি প্রদর্শন করায় ৫ জন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে যশোর সহকারী জজ আদালতে দেওয়ানী মামলা করা হয়েছে।

গত ১৯ জানুয়ারি জমির মালিক কোমরপোর গ্রামের মৃত মইজ উদ্দীন গাজীর ছেলে আকবর আলী, আব্দুল হামিদ ও আব্দুর রশিদ বাদি হয়ে যশোর জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) ও সাগরদাঁড়ি ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তার বিরুদ্ধে ওই মামলা করেন।

এ ব্যাপারে সাগরদাঁড়ি ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, কবরস্থান তাদের পূর্বসূরিদের। সুতরাং তাদের অংশ থেকে কবরস্থানের জায়গা বাদ দেওয়া হবে। কোন ব্যক্তি মালিকানা বা কবরস্থানের জমিতে নয়, আশ্রায়ন প্রকল্পের আওতায় ভূমিহীনদের পুর্নবাসনের জন্য খাস জমি নির্ধারণ করে সেখানে গৃহ নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

যশোরের অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

জলাবদ্ধতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা টেকসই করারবিস্তারিত পড়ুন

  • শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১
  • শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ
  • মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা