সোমবার, আগস্ট ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় পৈত্রিক সম্পত্তি রক্ষায়র দাবিতে ভ্যান চালকের সংবাদ সম্মেলন

সাতক্ষীরার পরানদাহে মাদ্রাসা ও এতিমখানার নাম করে কথিত হুজুর রবিউল কর্তৃক অসহায় এক ভ্যান চালকের পৈত্রিক সম্পত্তি দখল চেষ্টার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সদর উপজেলার সোনারডাঙ্গি হরিসপুর গ্রামের মৃত মোজাহার দালালের ছেলে আতিয়ার রহমান এই অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, জগন্নাথপুর মৌজায় জে.এল নং-৪৪, এস,এ ৭৩০ নং খতিয়ানে ৩৩৯৩/৪১৩১ দাগে.০৪ একর জমি বৈধ মালিক হিসাবে আমি ভোগদখল করে আসছি। উক্ত জমিতে মাটি ভরাট করে সখোনে দোকান ঘর নির্মাণ করি। উক্ত সম্পত্তি ১৯/৬৭-৬৮ সালের ২২৪ নং মোকদ্দামাটি বয়নামা মূলে জমির দখল পেয়ে আমি সেখানে সীমানা নির্ধারন করে ভোগদখল করে আসছি। কিন্তু একই এলাকার মৃত
আব্দুল ওহাব দালালের ছেলে চিহিৃত ভূমিদস্যু টাউট হুজুর রবিউল ইসলাম ও আতর আলীর ছেলে আবুল হাসান একাধিক জাল দলিল সৃষ্টির মাধ্যমে উক্ত বসতভিটা দখল করে সেখানে মাদ্রাসা ও এতিমখানা নির্মাণের পায়তারা শুরু করেছে। যাতে কেউ বাধা না দেয় সেজন্য ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণের আড়ালে ওই জমি দখলের চেষ্টা চালাচ্ছেন। আমি একজন অসহায় ভ্যান চালক হওয়ার পরও রবিউল আমার বসবাসের শেষ সম্বলটুকু ও মাদ্রাসা নির্মাণের নামে দখলের পায়তারা
চালাচ্ছেন এবং আমাকে খুন জখমের হুমকি দিচ্ছেন।

আতিয়ার রহমান অভিযোগ করে বলেন, শুধু মাত্র আমার নয়, ওই এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের একাধিক নিরীহ ব্যক্তির সম্পত্তি মাদ্রাসা ও এতিমখানার নামে
দখল করে যাচ্ছে। জাল দলিল সৃষ্টি করে হরিসপুর গ্রামের ইউনুস ও হাফিজুরের সম্পত্তি জবর করে যাচ্ছে। কওমী মাদ্রাসার নাম ভাঙ্গিয়ে সাধারণ নিরীহ মানুষের জমি গ্রাস করার পায়তারা করছে এবং ফোরকানিয়া মাদ্রাসার ৪/৫ বিঘা জমি জোরপূর্বক দখলিকার থাকার চেষ্টা করছে। তারা আমার বিরুদ্ধে জাল দলিলের
মামলা করে যেটি আদালতে খারিজ হয়ে যায়। আবুল হাসানের সি.আর.পি ৩৬৮/১৯ মামলা তদন্ত ষ্টেটেজে খারিজ হয়ে যায়।
এঘটনার ৮ মাস পরে রবিউল ইসলাম আমার মালিকানাধীন জমি মাদ্রাসার নামে ৩৫৭০/২০ জাল দানপত্র দলিল সৃষ্টি করে দখলের চেষ্টা করে। আমি উক্ত জাল দানপত্র দলিল বাতিলের জন্য আদালতে মামলা
করি যা বিচারাধীন রয়েছে।
তিনি ভূমিদস্যু টাউট হুজুর রবিউল ইসলামের হাত থেকে নিজের বৈধ মালিকানাধীন
পৈত্রিক সম্পত্তি রক্ষা ও জীবনের নিরাপত্তার দাবিতে সাতক্ষীরা জেলা
প্রশাসক ও পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা
করেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার বাঁশদহায় ইয়াবাসহ শফিকুল আটক

সাতক্ষীরা সদর উপজেলার ১ নম্বর বাঁশদহা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আইচপাড়া গ্রামেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা তালা উপজেলার পাটকেলঘাটা শাখার যুব উদ্যোক্তাদের আর্থিক অন্তর্ভুক্তি ও টেকসই উন্নয়নবিস্তারিত পড়ুন

আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে সাতক্ষীরায় স্মারকলিপি প্রদান, আলোচনা সভা

“আদিবাসী জীবন ও ঐতিহ্যগত জ্ঞান সুরক্ষায় এগিয়ে আসুন”Íএই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় শিশু অধিকার রক্ষা ও যৌন নির্যাতন প্রতিরোধে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে
  • সাতক্ষীরায় বৃক্ষমেলায় ‘গ্যাস সেভার’ এবং পরিবেশবান্ধব রান্নার নানা উদ্ভাবন
  • সন্ত্রাসী হামলায় আহত ছাত্রদল নেতা মনজুরুল আলম বাপ্পিকে সামেক হাসপাতালে দেখতে গেলেন আলহাজ্ব মোঃ আব্দুর রউফ
  • সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ
  • গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরা ইসলামী ব্যাংক হাসপাতালে ফ্রি ডেন্টাল ক্যাম্প
  • মানবকল্যাণে নবদিগন্ত সংস্থার উদ্যোগে ২৫০ জনের মাঝে গাছের চারা বিতরণ
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ স্মৃতি স্তম্ভে বাংলাদেশ কৃষি ব্যাংকের শ্রদ্ধা নিবেদন
  • সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে স্বাবলম্বী করল আইএফএসডি ফাউন্ডেশন
  • মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক
  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরার ইটগাছা প্রাইমারী স্কুলে বৃত্তিপ্রাপ্ত ও শাপলা কাব অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি