শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

টোল আদায় বন্ধ : বঙ্গবন্ধু সেতু এলাকায় দীর্ঘ যানজট

ঘন কুয়াশায় বঙ্গবন্ধু সেতুর ওপর দুর্ঘটনার ফলে টোল আদায় বন্ধ ছিল। এতে সেতুর দুই পাড়ে টাঙ্গাইলের এলেঙ্গা থেকে সিরাজগঞ্জের নলকা সেতু পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়।

এছাড়া সোমবার (১৪ ডিসেম্বর) মধ্যরাতে সেতুর ৫ নম্বর পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে। এতে মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সকাল ৭টা পর্যন্ত যানজট লেগেছিল। ফলে চরম দুর্ভোগে পড়েন যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা।

মঙ্গলবার সকাল ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সেতু থেকে পৌলী পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার যানজট অব্যাহত রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু সেতু পূর্ব মহাসড়কের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) ইফতেখার রোকন।

তিনি জানান, যান চলাচল স্বাভাবিক করতে তৎপর রয়েছে পুলিশ।

সেতু কর্তৃপক্ষ জানায়, ঘন কুয়াশার কারণে একদিকে পরিবহনের ধীরগতি অন্যদিকে সেতুর উপর দুর্ঘটনার ফলে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ছিল এই যানজট।

এর আগে সেতুতে টোল আদায় বন্ধ ছিল। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ক্ষণে ক্ষণে বন্ধ ছিল সেতুর দুই পাড়ের টোল আদায়।

এদিকে বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কে যানজটের কারণে ঢাকামুখী পরিবহনগুলো সেতুপূর্ব গোলচত্বর থেকে ভূঞাপুর হয়ে ঘুরে এলেঙ্গা দিয়ে ঢাকার দিকে যাচ্ছে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আইয়ুবুর রহমান জানান, সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার সকাল ৭টা পর্যন্ত ঘন কুয়াশার কারণে বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় বন্ধ ছিল। এছাড়া রাতে সেতুর পশ্চিম পাড়ের অংশে ৫ নম্বর পিলারে দুর্ঘটনা ঘটে। এতে মহাসড়কে যানজট আরও বেড়ে যায়। তবে সকাল সাড়ে ৮টার পর থেকে মহাসড়কে যানচলাচল ধীরগতিতে চলছে। উত্তরবঙ্গগামী পরিবহনের চাপ না থাকলেও ঢাকামুখী পরিবহনের চাপ রয়েছে।

তিনি আরও বলেন, ঢাকাগামী পরিবহনগুলো সারারাত সেতুর পশ্চিমে সিরাজগঞ্জের দিকে অবস্থান করছিল। এতে সেতু দিয়ে যানচলাচল শুরু হলে ঢাকামুখী পরিবহনের চাপ বেড়ে যায়। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যান চলাচল স্বাভাবিক হবে।

একই রকম সংবাদ সমূহ

সচিবালয় অভিমুখে শিক্ষার্থীদের লংমার্চ

এইচএসসি ও সমমান পরীক্ষা-সংক্রান্ত বিভিন্ন দাবিতে ঘোষিত ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’বিস্তারিত পড়ুন

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

প্রতিকূল আবহাওয়া বা অনিবার্য কারণে যারা কোনো বিষয়ে এইচএসসি পরীক্ষা দিতে পারেননিবিস্তারিত পড়ুন

চট্টগ্রাম ছাড়া সারা দেশে এইচএসসি পরীক্ষা চলবে

চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলা ছাড়া দেশের বাকি সব এলাকায় চলমান এইচএসসি ওবিস্তারিত পড়ুন

  • হাসিনার ফিরে আসার ঘোষণাকে স্বাগত জানাই: তথ্য উপদেষ্টা
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ
  • মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার
  • আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে যুবকের আঙুল বিচ্ছিন্ন
  • অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ৭ জেলায় বন্যা, প্রাণহানি বেড়ে ৪৪
  • নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন
  • প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন
  • বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা
  • ‘শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন’
  • দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ–অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা
  • আইএমএফের সঙ্গে নতুন ঋণ নিয়ে বৈঠক শুরু কাল, আলোচনা হবে নতুন বেতনকাঠামো নিয়ে
  • ৯০ ভাগ সিসিইউ রাজধানীতে, প্রান্তিক মানুষ কীভাবে সেবা পাবে: ডা. জুবাইদা রহমান