শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ট্রাকচাপায় মা-মেয়ে নিহত

মাদারীপুরের শিবচর উপজেলায় ট্রাকচাপায় মা ও মেয়ে নিহত হয়েছেন।

সোমবার সকাল ১০টার দিকে মাদারীপুর-শিবচর আঞ্চলিক সড়কে জাদুয়ারচর এলাকায় এ দুঘর্টনা ঘটে।

নিহতরা হলেন— শিবচর উপজেলার বহেরাতলা উত্তর ইউনিয়নের জাদুয়ারচর গ্রামের হারুণ ফরাজীর স্ত্রী জিয়াসমিন বেগম (৩৬) ও তার মেয়ে মাহফুজা আক্তার (৭)।

স্থানীয়রা বলেন, সকাল ১০টার দিকে ভ্যানে শিবচর শহরের দিকে যাচ্ছিলেন জিয়াসমিন বেগম ও তার মেয়ে। এ সময় মাদারীপুরগামী একটি ট্রাক তাদের পেছন থেকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই ভ্যানের নিচে পড়ে মেয়ে মাহফুজা আক্তার মারা যায়। গুরুতর আহত মা, ভ্যানচালক ও আরেক যাত্রীকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে মা জিয়াসমিন বেগমও মারা যান।

শিবচর থানার ওসি মো. মিরাজ হোসেন জানান, ট্রাকটি ভ্যানকে চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়রা ধাওয়া করলেও ট্রাকটি আটক করা যায়নি। তবে পুলিশের একাধিক টিম নামানো হয়েছে। দ্রুতই তাদের আটক করা যাবে। নিহতের পরিবার থানায় মামলা দিলে আমলে নেওয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

সাতক্ষীরার কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত নাহিদ হাসানবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার