বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ট্রাকচালকের ছদ্মবেশে ফাঁসির আসামি! ২০ বছর পর ধরা

চট্টগ্রামে ২০ বছর ধরে ছদ্মাবেশে ছিলেন হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জসিম উদ্দিন। পরিবর্তন করে ফেলেন নিজের জাতীয় পরিচয়পত্র। বেছে নেন ট্রাকচালকের পেশা। আসল পরিচয় গোপন রেখে বিয়েও করেন। কিন্তু তার শেষ রক্ষা হয়নি। তাকে ধরা পড়তে হয়েছে র‌্যাবের হাতে।

বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম নগরীর বন্দর থানার নিমতল এলাকা থেকে র‌্যাব-৭ এর একটি দল তাকে গ্রেফতার করে। গ্রেফতার জসিম উদ্দিন চট্টগ্রামের লোহাগাড়ার আলোচিত ও চাঞ্চল্যকর ব্যবসায়ী জানে আলম হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি বলে জানিয়েছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার।

র‌্যাব সূত্র জানায়, ২০০২ সালে সংঘটিত লোহাগাড়ার ব্যবসায়ী জানে আলম হত্যা মামলার আসামি ছিলেন জসিম উদ্দিন। মামলায় অভিযুক্ত হওয়ার পর থেকেই এলাকা ছাড়েন তিনি। ছদ্মবেশে পালিয়ে বেড়াতে থাকেন বিভিন্ন স্থানে। ডবলমুড়িং থানাধীন ফকিরহাট এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। এ সময় ট্রাকের চালক হিসেবে পরিচয় দিতেন নিজেকে। এরপর কালুরঘাট এলাকায় বাসা ভাড়া নিয়ে বোয়ালখালীতে বিয়ে করেন এবং লোহাগাড়ায় নিজের পৈত্রিক ভিটা-বাড়ি ফেলে সেখানে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করেন।

এরপর কালুরঘাট এলাকায় গাড়িচালক পেশায় তিন বছরের মতো অবস্থান করেন। পরবর্তীতে চট্টগ্রাম মহানগরীর আগ্রাবাদ ডেবারপাড় বাসা নিয়ে গাড়িচালক পেশায় চার বছর বসবাস করেন। এরপর আবার ফকির হাটে বাসা ভাড়া নিয়ে ৭ বছর গাড়িচালক পেশায় অবস্থান করেন। সেখান থেকে বাসা পরিবর্তন করে বন্দর থানাধীন নিমতলায় বাসা ভাড়া নেন। মূলত ২০ বছর ধরে তিনি ট্রাকচালকের পেশায় থেকে নিজেকে আত্মগোপন করে রেখেছিলেন। ট্রাকচালকের লাইসেন্স ও অন্যান্য কাগজপত্র তৈরিতে তিনি ভুয়া জাতীয় পরিচয়পত্র ব্যবহার করেন এবং নিজের আত্মীয়স্বজন থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন অবস্থায় ছিলেন।

র‌্যাবের গোয়েন্দা ইউনিট গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে শনাক্ত ও গ্রেফতার করে। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জসিম স্বীকার করেছেন- তিনি চট্টগ্রামের লোহাগাড়ায় আলোচিত ও চাঞ্চল্যকর ব্যবসায়ী জানে আলম হত্যা মামলায় পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার যুগান্তরকে জানান, ছদ্মাবেশে ২০ বছর ধরে পলাতক থাকা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জসিম উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। তাকে লোহাগাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

চট্টগ্রাম ছাড়া সারা দেশে এইচএসসি পরীক্ষা চলবে

চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলা ছাড়া দেশের বাকি সব এলাকায় চলমান এইচএসসি ওবিস্তারিত পড়ুন

হাসিনার ফিরে আসার ঘোষণাকে স্বাগত জানাই: তথ্য উপদেষ্টা

ভারতে আশ্রয় নেওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে স্বাগত জানিয়েছেনবিস্তারিত পড়ুন

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ

বৈরি আবহাওয়ায় এইচএসসি ও সমমান পরীক্ষা গ্রহণ এবং পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ সম্বোধনবিস্তারিত পড়ুন

  • মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার
  • আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে যুবকের আঙুল বিচ্ছিন্ন
  • অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ৭ জেলায় বন্যা, প্রাণহানি বেড়ে ৪৪
  • নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন
  • প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন
  • বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা
  • ‘শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন’
  • দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ–অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা
  • আইএমএফের সঙ্গে নতুন ঋণ নিয়ে বৈঠক শুরু কাল, আলোচনা হবে নতুন বেতনকাঠামো নিয়ে
  • ৯০ ভাগ সিসিইউ রাজধানীতে, প্রান্তিক মানুষ কীভাবে সেবা পাবে: ডা. জুবাইদা রহমান
  • চট্টগ্রামে শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত
  • ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করবো: রয়টার্সের সাক্ষাৎকারে হাসিনা