রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ডাকাত সন্দেহে দুইজনকে পিটিয়ে হত্যা

নরসিংদীর শিবপুরে ডাকাত সন্দেহে দুইজনকে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী। মঙ্গলবার (২৩ নভেম্বর) গভীর রাতে উপজেলার মুরগীবের গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কিশোরগঞ্জের কুলিয়ারচর এলাকার আমিনুল ইসলামের ছেলে সোহেল (৩০) ও অজ্ঞাত পরিচয় একজন।

পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত ৩টার দিকে ১০/১৫ জনের একদল ডাকাত শিবপুরের যোশরের সৃষ্টিঘর এলাকার মুরগীবের গ্রামের বোরহান,গোলজার ও কাঞ্জনদের বাড়িতে হানা দেয়। এ সময় তাদের ঘরের দরজা ভেঙে ভেতরে যাওয়ার চেষ্টা চালায়। বিষয়টি টের পেয়ে মোবাইল ফোনে আশপাশের লোকদের খবর দেয়া হয়। পরে ডাকাত পড়েছে বলে মসজিদের মাইকে ঘোষণা দেয়া হয়। খবর পেয়ে গ্রামবাসী ডাকাতদের ঘেরাও করার চেষ্টা করে।

এ সময় ডাকাতরা পালিয়ে গেলেও তিনজনকে আটক করে গণপিটুনি দেয় গ্রামবাসী। খবর পয়ে শিবপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুইজনের মরদেহ উদ্ধার করে এবং আহত অবস্থায় মানিক নামে আরও একজনকে উদ্ধার করে।

শিবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আবুল কালাম বলেন, নিহত সোহেল আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে দুটি হত্যা, নারী নির্যাতন ও ডাকাতিসহ পাঁচটি মামলার সন্ধান পাওয়া গেছে।

একই রকম সংবাদ সমূহ

নতুন পে-স্কেল : কার বেতন কত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন-ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯বিস্তারিত পড়ুন

১ জুলাই থেকেই কার্যকর হবে নতুন পে স্কেল, যেভাবে বকেয়া পাবেন চাকরিজীবীরা

সরকারি কর্মচারীদের জন্য জাতীয় বেতনস্কেল, ২০২৬-এর গেজেট প্রকাশ করেছে সরকার। নতুন এবিস্তারিত পড়ুন

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন বেতন কবে, যা বলছে মন্ত্রণালয়

সরকারি চাকরিজীবীদের বহু প্রতীক্ষিত নবম জাতীয় বেতন স্কেলের প্রজ্ঞাপন অবশেষে জারি করেছেবিস্তারিত পড়ুন

  • নতুন পে-স্কেল: এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিষয়ে নেই কোনো নির্দেশনা
  • ২০২৯ সালের জুনে শেষ হবে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ: সেতুমন্ত্রী
  • বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায়: পানিসম্পদমন্ত্রী
  • নতুন পে-স্কেলের প্রজ্ঞাপনে কার বেতন কত হলো
  • নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি
  • প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না: শফিকুর রহমান
  • আইফোন নিয়ে নিখোঁজ কুবি শিক্ষকের ছেলের মরদেহ উদ্ধার
  • আমরা সরকারের বিরুদ্ধে না, দেশের বিরুদ্ধেও না: কর্নেল অলি
  • এলজিইডির মাস্টাররোল কর্মীদের রাজস্ব খাতে আত্তীকরণে ৫ সদস্যের কমিটি গঠন
  • সরকার ১৪শ মানুষের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: জামায়াত আমির
  • ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট
  • দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী