বুধবার, জুলাই ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন ডা. সুব্রত ঘোষ

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যান বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির পেশাজীবি বিষয়ক সহ-সম্পাদক জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. সুব্রত ঘোষ পবিত্র সরস্বতী পূজা উপলক্ষে সাতক্ষীরার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন।

পুরাতন সাতক্ষীরা ঐতিহ্যবাহী মায়ের বাড়ি পূজা মন্ডপ পরিদর্শনের পর সাতক্ষীরা মেডিকেল কলেজের পূজা মন্ডপ পরিদর্শন করেন তিনি। এসময় তাকে স্বাগত জানান সাতক্ষীরা মেডিকেল কলেজ সরস্বতী পূজা উদযাপন কমিটির সভাপতি গাইনী রোগ বিশেষজ্ঞ ডা. শংকর প্রসাদ বিশ্বাস, সাধারণ সম্পাদক পঞ্চম বর্ষের শিক্ষার্থী শুভ মৃধা, ইন্টার্ন চিকিৎসক ডা. প্রসেনজিৎ সরকার এবং ডা. নয়ন হালদার। এসময় তার সাথে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী সাতক্ষীরা মেডিকেল কলেজের চিকিৎসক ডা. ইলিকা ঘোষ, সন্তান সত্যব্রত ঘোষ, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার যুগ্ম আহবায়ক মিলন রায়, সদস্য সচিব রনজিত কুমার ঘোষ, আহবায়ক কমিটির সদস্য মিঠুন চক্রবর্তী এবং মিলন বিশ্বাস রুদ্র।

ডা. সুব্রত ঘোষ বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের অসাম্প্রদায়িক সোনার বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে তাঁরই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সুস্থ-সবল-নীরোগ স্বনির্ভর দেশ গঠনে চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীরা নিরলস কাজ করে যাচ্ছেন। করোনাকালে সকল প্রয়াত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের আত্মার শান্তি কামনায় তিনি মা সরস্বতীর আশীর্বাদ প্রার্থনা করেন এবং করোনা ক্রান্তিকালে বিশ্ব শান্তি ও সকলের মঙ্গল কামনায় প্রণাম করেন। ডা. শংকর প্রসাদ বিশ্বাস স্যার ডা. সুব্রত ঘোষসহ আগত সকলের হাতে সাতক্ষীরা মেডিকেল কলেজের প্রকাশনা বানী অর্চনা সংখ্যা-০৭ “শ্বেতপদ্মাসনা” তুলে দেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা সদরে ভোক্তা অধিকারের অভিযান : দুধ ভান্ডারকে ১ লাখ টাকা জরিমানা

জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরা সদর উপজেলায় বাজার তদারকিমূলক অভিযানবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা শহরে প্রবেশে নিষেধাজ্ঞার প্রতিবাদে ইজিবাইক চালকদের মানববন্ধন : রোগী ও যাত্রীদের চরম ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক: শহরের প্রাণকেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা, প্রশাসনিক হয়রানি এবং বৈষম্যমূলক সিদ্ধান্তের প্রতিবাদেবিস্তারিত পড়ুন

  • জামায়াত এমপির লিকড ফুটেজটি ২০২৬’র নির্বাচনের পরের : ডিসেন্টের ফ্যাক্ট চেক
  • বায়োডাটায় এখনো ‘অবিবাহিত’ জামায়াত এমপির কথিত ‘দ্বিতীয় স্ত্রী’
  • দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান
  • সাতক্ষীরা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি হলেন সাইফুল ইসলাম বাবু
  • দিল্লি হাইকমিশনের মিনিস্টার (প্রেস) পদে সাইদুর রহমানের নিয়োগে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের অভিনন্দন
  • সাংবাদিক সাইদুর রহমান দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার নিয়োগ পাওয়ায় সাতক্ষীরা প্রেসক্লাবের অভিনন্দন
  • সাতক্ষীরায় বিএনপিএস ও অর্জন ফাউন্ডেশনের উদ্যোগে নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক সংলাপ
  • সাতক্ষীরার রসুলপুরে আর্জেন্টিনা সাপোর্টারের স্ট্রোকে মৃত্যু
  • জলবায়ু সহনশীল বিকল্প কৃষি ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্ট অধিদপ্তরের সাথে সংলাপ
  • সাতক্ষীরায় কৈখালী মৎস্য ঘের থেকে গাড়িচালকের মরদেহ উদ্ধার
  • সাতক্ষীরা কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা
  • সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস স্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা