বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ডিসেম্বরে কেউ আসবে না, একমাত্র শীত আসবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে অবস্থানরত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর ফেরার ঘোষণা দিয়েছেন। তার মুখপাত্রের বরাতে সম্প্রতি আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স এমনটি জানিয়েছে। তবে শেখ হাসিনার ফেরার খবরকে আবারও উড়িয়ে দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

তিনি বলেছেন, ‘ডিসেম্বরে বাংলাদেশে কেউ আসবে না। ডিসেম্বরে একমাত্র শীতই আসবে।’ এ সময় তিনি শীতের প্রস্তুতি হিসেবে জাম্পার বা হালকা জ্যাকেট কেনার পরামর্শও দেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

ব্রিফিংয়ে ভারত ও বাংলাদেশের সম্পর্ক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান ও আগামী ১৬ ডিসেম্বর দেশে আসা এবং পশ্চিমবঙ্গের কয়েকজন মন্ত্রীর সাম্প্রতিক বক্তব্য নিয়ে প্রশ্ন করা হয়।

ভারতের পশ্চিমবঙ্গের মন্ত্রী অর্জুন সিং বাংলাদেশকে ১৬ ডিসেম্বরের মধ্যে দখলে নেওয়ার দাবি করেছেন। তার এমন বক্তব্য প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, ‘পৃথিবীর সব জায়গায় রাজনীতিতে কিছু পাগল থাকে। সব জায়গায় আছে। আমাদের সম্পর্ক হবে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে। কেন্দ্রীয় সরকারের সঙ্গে আমরা সিরিয়াস আলোচনা করব।’

সম্প্রতি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানিয়েছেন, শেখ হাসিনা যদি বাংলাদেশে কোনো মিশনে আসেন, তাহলে সেক্ষেত্রে তিনিও এখানে গ্রেপ্তার হবেন। সাংবাদিক জানতে চান, ভিয়েনা কনভেনশনে আসলে এ রকম কোনো আইন নেই।’

এ সময় হুমায়ুন কবির বলেন, ‘ওই প্রশ্নের তো উত্তর হয়ে গেছে। ঘুরেফিরে শেখ হাসিনার কথা বলে লাভ নেই। সে আসবে না ডিসেম্বরে। আমি তো বলছি, ডিসেম্বরে শেখ হাসিনা হয়ে যাবে শেখ আসবে না। সে ওয়ার্থলেস (মূল্যহীন), ইরিলিভেন্ট (অপ্রাসঙ্গিক)।’

তিনি আরও বলেন, ‘একটা টেররিস্টের জায়গা নির্ধারণ করা হয়েছে। এক্সট্রাডিশন ট্রিটির (প্রত্যর্পণ চুক্তি) মাধ্যমে তাকে প্লেনে হ্যান্ডকাফ পরিয়ে আনা হবে অথবা কঠোর নজরদারির মধ্যে আনা হবে। দিস ইজ অনলি ওয়ে সি ক্যান কাম (এটাই তার আসার একমাত্র উপায়)।’

শেখ হাসিনার ভারতে অবস্থান নিয়ে দেশটির বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, ‘তারাও তো পাগলামি বুঝতেছে। তারা তো জঘন্য পাগলকে, একটা সন্ত্রাসীকে নিয়ে ভেরিয়াস ইরিটেশন হচ্ছে আননেসেসারিস। দে অলসো ফিলস দিস চ্যালেঞ্জেস ডিফিকাল্ট অফ দিস।’

এ বিষয়ে তিনি আরও বলেন, ‘আপনার বাড়িতে যদি একজন মেহমানকে আমন্ত্রণ করলেন। এখন তো বেরও করতে পারছে না। এমন পাগলামি করতেছে, এমন উল্টাপাল্টা কথাবার্তা বলতেছে; মেহমান বুঝে না যে সে আনওয়ান্টেড। বের করাও যায় না; এখন রাখতেও হচ্ছে, হজমও করতে হচ্ছে, ইটস বিকাম ভেরি ইরিটেটিভ প্রবলেম।’

ডিসেম্বরে শেখ হাসিনা আসবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ডিসেম্বরে আর কেউ আসবে না। ডিসেম্বরে একমাত্র শীত আসবে। এটাই একমাত্র গ্যারান্টি। শীত আসবে। আপনারা জাম্পার কিনেন, হালকা জ্যাকেট কেনার প্রস্তুতি নেন। এটা বোধ হয় নিশ্চিতভাবেই আসতেছে।’

একই রকম সংবাদ সমূহ

পলাতকরা দেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ইঙ্গিত করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পলাতকদের দেশেরবিস্তারিত পড়ুন

দেশের চাহিদা পূরণ করে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী

দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি প্রাণিসম্পদ খাত ধীরে ধীরে রপ্তানিমুখী হয়ে ওঠছেবিস্তারিত পড়ুন

সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

দেশের বাজারে বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ৩ টাকা বাড়ানোবিস্তারিত পড়ুন

  • পার্শ্ববর্তী দেশের উসকানিতে নৈরাজ্যের চেষ্টা চলছে: রিজভী
  • গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী
  • আদালত কর্তৃক ‘রং হেডেড’ উপাধি পাওয়া ব্যক্তির বক্তব্যে কিছু যায়-আসে না: তথ্যপ্রতিমন্ত্রী
  • ৩৫ হাজার কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প দৃশ্যমান হতে যাচ্ছে: এ্যানি
  • ডিবির হাতে গ্রেপ্তার আরও দুই পুলিশ কর্মকর্তা
  • ভারতে নিহত সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেফতার
  • কূটনীতিকদের কাছে আ.লীগের সহিংসতার চিত্র তুলে ধরল সরকার
  • পেট্রাপোলের বৈঠক ও সহিংসতার পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে: রিজভী
  • দিনভর স্বর্ণদ্বীপে ব্যস্ততার পর সন্ধ্যায় ফের সচিবালয়ে প্রধানমন্ত্রী
  • বিদেশে যেকোনো মিশনে গেলেই হাসিনাকে গ্রেপ্তার : শামা ওবায়েদ
  • বাল্যবিবাহ রোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের বয়স ১৮ নির্ধারণের সুপারিশ