মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ডেন্টাল হ্যাভেন-এর মিরপুর ডিওএইচএস শাখা উদ্বোধন

ডেন্টাল হ্যাভেন-এর মিরপুর ডিওএইচএস শাখা উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৯ ডিসেম্বর) দিবাগত রাতে রাজধানীর মিরপুর ডিওএইচএস এর ৪নং এভিনিউ এর ১৩৬ নং বাসায় ডেন্টাল হ্যাভেনের শাখা উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাটোরের লালপুর উপজেলার সন্তান, ডেন্টাল হ্যাভেনের স্বত্বাধিকারী ডেন্টাল সার্জন ডা. মো. আব্দুল আলীম।

জমকালো আয়োজনে ফিতা কেটে ডেন্টাল হ্যাভেনের উদ্বোধন করেন এ সময় বাংলাদেশ পুলিশ এর অতিরিক্ত পুলিশ সুপার সস্ত্রীক মো. আনিসুর রহমান ও বাংলাদেশ পুলিশ এর সহকারী পুলিশ সুপার সস্ত্রীক ওয়ালিউল ইসলাম রাজিব।

আয়োজনে আরও উপস্থিত ছিলেন এনএফএস ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি লিমিটেড এর জেনারেল ম্যানেজার ইঞ্জিনিয়ার মোঃ গিয়াস উদ্দিন, রূপায়ন কনস্ট্রাকশন লিমিটেড এর ডেপুটি ম্যানেজার মোঃ সুজন আলী, বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে কার্ডিওলজি স্পেশালিষ্ট ডা. মো. আব্দুল কাদের, লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এ্যাসিস্টেন্ট সার্জন ডাক্তার মো. খোরশেদ আলম রানা, ডিএফডি এর অডিটর মো. আনোয়ার হোসেন রাজু সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

উপস্থিত ব্যক্তিবর্গ ডেন্টাল হ্যাভেনের উত্তরোত্তর সফলতা কামনা করে বলেন- ডেন্টাল হ্যাভেন একটি সেবামূলক প্রতিষ্ঠান।

প্রতিষ্ঠানটির সত্ত্বাধিকারী ডা. আব্দুল আলীম একজন অভিজ্ঞতা সম্পন্ন ভাল মানের ডাক্তার ও উদ্যোক্তা। তাঁর বিগত দিনের সুনাম আর বর্তমানের প্রচেষ্টা তাকে সফলতার শীর্ষে পৌঁছাতে সহযোগীতা করবে।

একই রকম সংবাদ সমূহ

ইছামতীর পাড়ে প্রকৃতির মায়াজাল: নতুন রূপে রূপসী দেবহাটা ম্যানগ্রোভ

শীত মৌসুমে সব বয়সী পর্যটকদের মুগ্ধ করতে নতুন সাজে সেজেছে সাতক্ষীরার দেবহাটাবিস্তারিত পড়ুন

এইচএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর হতাশা নিয়ে পুনর্নিরীক্ষণের আবেদন করেছিলেন হাজার হাজারবিস্তারিত পড়ুন

প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের স্বাস্থ্যসেবার মান আরও বাড়িয়ে তা দেশেরবিস্তারিত পড়ুন

  • হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধনের সময় বেঁধে দিলো মন্ত্রণালয়
  • ‘জয় বাংলা’ বলে গ্রামীণ ব্যাংকে হামলা, অপরাধীদের শাস্তির আহ্বান ড. ইউনূসের
  • বিতর্কিত ব্যক্তি যেন দেশে ঢুকতে না পারে সেজন্য সতর্ক রয়েছে বিজিবি : ডিজি
  • বহিষ্কৃত ৮০-৮৫ নেতাকে দলে নিচ্ছে বিএনপি, এই তালিকায় থাকতে পারেন যারা
  • চলছে ফ্যামিলি কার্ডের শুমারি, হাতের কাছে রাখবেন যেসব কাগজপত্র
  • নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে: শ্রমমন্ত্রী
  • শিশুদের ফেসবুক-ইউটিউব ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের
  • ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী
  • নড়াইলে জাসাস নেতাসহ দুই হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় জাসাসের মানববন্ধন
  • ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী
  • প্রয়োজনে বিরোধীদলকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: শাহে আলম
  • নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর