শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘ডেল্টা প্রকল্প হিসেবে দ্রুত গতিতে কাজ এগিয়ে চলেছে’

পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি বলেছেন- মণিরামপুরের উন্নয়ন এখন দৃশ্যমান। আগামী একচল্লিশ সাল নাগাদ বাংলাদেশের উন্নয়নে একটি রোলমডেল দেখতে পাবে এদেশের জনগন। আর যারা জননেত্রী শেখ হাসিনার এ উন্নয়নকে বাঁধাগ্রস্ত করার চেষ্টা করবে তাদেরকে প্রতিহত করা হবে।

আজ বুধবার (২৩ মার্চ-২০২২) বিকেলে উপজেলা পরিষদ চত্ত্বরে স্বাধীনতার ৫০ বছরের সুর্বণ জয়ন্তী উপলক্ষে মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলার সমাপনী ও সাংস্কুতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

উপজেলা প্রশাসন আয়োজিত এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও যুবলীগের আহ্বায়ক উত্তম চক্রবর্তী বাচ্চু।

প্রতিমন্ত্রী আরো বলেন- স্বাধীনতার ২৭ বছর পর আওয়ামী লীগ রাস্ট্র ক্ষমতা পেয়ে জনগণের ভাগ্য উন্নয়নের কাজ করে চলেছেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙ্গালী জাতিকে মুক্তির স্বপ্ন দেখিয়ে দেশটাকে স্বাধীন করেছিলেন। আজ দেশের প্রতিটি নাগরিক বিদ্যুৎ সুবিধা, বাস্তা-ঘাট, ব্রীজ-কালভাট, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠমোর দৃশ্যমান উন্নয়নে সাধিত করেছেন। আগামী একচল্লিশ সাল পর্যন্ত শেখ হাসিনার সরকার দেশের উন্নয়নের বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছেন। যা একটি ডেল্টা প্রকল্প হিসেবে দ্রুত গতিতে এগিয়ে চলেছে। আর এ উন্নয়ন অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে দেশের একটি মহল গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রোকনুজ্জানের পরিচালনায় আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দীন।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান, সহকারী কমিশনার (ভুমি) হরেকৃষ্ণ অধিকারী, উপজেলা আওয়ামী লীগের নেতা এ্যাড, বশির আহম্মেদ খান, জেলা পরিষদের সদস্য গৌতম চক্রবর্তীসহ বিভিন্ন সরকারী-বেসরকারী কর্মকর্তা ও জনপ্রতিনিধিবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পারখাজুরাবিস্তারিত পড়ুন

ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার ঝাঁপা আলিম মাদ্রাসার প্রাক্তন ছাত্রী মোছাঃবিস্তারিত পড়ুন

কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ

কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ছয়জনের মরদেহ দেশে আনা হয়েছে। শনিবার (২২ আগস্ট)বিস্তারিত পড়ুন

  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম
  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত
  • শার্শার কায়বায় ইয়াবাসহ যুবক আটক
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার
  • যশোরের হরিদাসকাটিতে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি গাজী এনামুল হক
  • যশোরের মণিরামপুরে ৭ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল!
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে ৮৪ জন উত্তীর্ণ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • মণিরামপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার