শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঢাকার শাহজালাল বিমানবন্দরে ১ কেজি স্বর্ণসহ আটক ১

রাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঈদুল ফিতর উপলক্ষে চোরাচালান প্রতিরোধে এপিবিএনের চলমান বিশেষ অভিযানে ১ কেজি স্বর্ণসহ মো: রুস্তম আলী নামে একজনকে আটক করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬টায় বিমানবন্দরের টাওয়ার বিল্ডিং এর সামনে থেকে তাকে আটক করা হয়।

এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক বলেন, শুক্রবার (২৮ এপ্রিল ) সন্ধ্যা ৬ টায় অভিযুক্ত রুস্তম আলীকে (৩৮) বিমানবন্দরের টাওয়ার বিল্ডিং এর সামনে ঘোরাঘুরি করতে দেখে সাদা পোষাকে দায়িত্ব পালন করা এপিবিএনের গোয়েন্দা সদস্যদের সন্দেহ হয়। তাকে চ্যালেঞ্জ করলে তিনি অপ্রাসঙ্গিক উত্তর দিতে থাকেন। এসময় তাকে আটক করে বিমানবন্দরে এপিবিএনের অফিসে নিয়েউ আসা হয়। এপিবিএন অফিসে আসার পর বিস্তারিত জিজ্ঞাসাবাদে অভিযুক্ত স্বীকার করেন যে তার কাছে স্বর্ণ রয়েছে।

এ সময় তাকে তল্লাশী করা হলে তার সাথে থাকা ব্যাগ থেকে তিনি নিজ হাতে ৬ টি গোল্ডবার (ওজন ৬৯৬) এবং ৩৫৫ গ্রাম স্বর্ণালংকারসহ মোট ১০৫১ গ্রাম বা ১ কেজি ৫১ গ্রাম স্বর্ণ বের করে দেন। এ সময় তিনি এ এই স্বর্ণের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেন নাই। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এ বিমানবন্দর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মো: রুস্তম আলী (৩৮) দক্ষিন বাঘাপুর, কেরানিগঞ্জ, ঢাকার অধিবাসী।

এয়ারপোর্ট এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক আরো জানান, পবিত্র ঈদ উপলক্ষে কুচক্রী মহলের চোরাচালানের চেষ্টা নস্যাৎ করার জন্য এপিবিএন চোরাচালান প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। এপ্রিল মাসব্যাপী পরিচালিত এই বিশেষ অভিযানে এখন পর্যন্ত প্রায় ৬ কেজি স্বর্ণ, মোবাইল ফোন, মদ, কসমেটিকস এবং বিপুল পরিমান অন্যান্য শুল্কযোগ্য পণ্য আটক করা হয় এবং বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হয়।

একই রকম সংবাদ সমূহ

সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ

সৌদি আরবে বিমানবন্দরসহ বেসামরিক স্থাপনায় হুথিদের সাম্প্রতিক হামলার কঠোর নিন্দা জানিয়েছে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

দেশে মাদক মহামারি আকার ধারণ করছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

দেশে মাদক মহামারি আকার ধারণ করেছে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষাবিস্তারিত পড়ুন

শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী

শিক্ষার্থীদের আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হলে অবশ্যই কম্পিউটার সম্পর্কেবিস্তারিত পড়ুন

  • স্মৃতির খামে বন্দি হলুদ চিঠি: সেবা বাড়লেও টানাপোড়েনে ডাক বিভাগ
  • স্বাস্থ্য খাতের বাজেট প্রায় দ্বিগুণ করেছে সরকার: চিফ হুইপ
  • বিদ্যুৎ বিভ্রাটে ঈশ্বরদী হাসপাতালে মোম ও মোবাইলের আলোয় চিকিৎসাসেবা
  • পোস্টাল ভোটিংয়ের ‘বাংলাদেশ মডেল’ গ্রহণে আগ্রহী নেপাল-শ্রীলঙ্কা
  • বন্দরের টার্মিনালের সক্ষমতা বৃদ্ধির জন্যই চুক্তি হয়েছে : বাণিজ্যমন্ত্রী
  • আওয়ামী লীগের সন্ত্রাসীরা রিকশাচালক হয়ে হাজির হয়েছে : চিফ হুইপ
  • মানবপাচার রোধে বাংলাদেশের প্রচেষ্টা বেড়েছে, তবু ঘাটতি
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • পানির ন্যায্য হিস্যা নিয়ে ভারতকে ছাড় দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী