রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঢাকায় দেশের প্রথম ডিজিটাল রোড ক্রসিং

রাজধানী ঢাকার মিরপুরে ডিজিটাল রোড ক্রসিং বসানো হয়েছে, যা বাংলাদেশে এই প্রথম। সোমবার (৫ অক্টোবর) এর কার্যক্রম চালু হয়।

ব্যস্ত রাজধানীর ব্যস্ততম পয়েন্টগুলোতে রাস্তা পার হতে গিয়ে প্রায়ই ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনা। প্রাণহানির পাশাপাশি এসব দুর্ঘটনা রোধে পথচারীদের জন্য বসানো হয়েছে এই ডিজিটাল রোড ক্রস।

মিরপুর-২-এ ঢাকা কমার্স কলেজের সামনের রাস্তায় বসানো হয়েছে নতুন এই প্রযুক্তি। এই ডিজিটাল রোড ক্রসিংয়ের সহায়তায় সহজেই পারাপার হতে পারবেন পথচারীরা। এর সুইচ টিপলে রাস্তার মাঝে জ্বলে উঠবে লাল ট্রাফিক লাইট। সিগন্যাল দেখে থামবে গাড়ি।

ডিজিটাল রোডক্রসের বিশেষত্ব হলো, কোনো পথচারী রাস্তা পার হওয়ার জন্য নির্দিষ্ট সুইচে চাপ দিলে নিচ থেকে ট্রাফিক পিলার উঠে দাঁড়াবে। এই পিলারই রাস্তা রোধ করে দাঁড়াবে, ফলে থেমে যাবে গাড়ি। রাস্তা পার হওয়ার পরে স্বয়ংক্রিয়ভাবে এই পিলার আবার রাস্তার নিচে নেমে যাবে।

এর আগে উল্টোপথে যানবাহন চলাচল ঠেকাতে ঢাকার প্রতিরোধক যন্ত্র স্থাপন করা হয়েছিল। কিন্তু কিছু দিনের মধ্যেই যন্ত্রটি অচল হয়ে পড়লে সরিয়ে নেয় ট্রাফিক পুলিশ।

একই রকম সংবাদ সমূহ

নীতিমালা জারি: ৮ শ্রেণির মানুষ পাবেন না ফ্যামিলি কার্ড

দরিদ্র, অতি দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারকে সমন্বিত সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনতেবিস্তারিত পড়ুন

বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’বিস্তারিত পড়ুন

সাগর-রুনি হত্যায় এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের সম্পৃক্ততার তথ্য মিললো : চিফ প্রসিকিউটর

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের তদন্তে সাংস্কৃতিক অঙ্গনের একবিস্তারিত পড়ুন

  • ই-রিকশা ব্যবস্থাপনায় নীতিমালা প্রণয়ন করছে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • নতুন দায়িত্বে হুমায়ুন কবির
  • শিক্ষার্থীদের ভিসাপ্রক্রিয়া সহজ করতে মন্ত্রিপরিষদে বিশেষ কমিটি : শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ
  • মির্জা ফখরুলের চেয়ারে সালাহউদ্দিনকে বসিয়ে কী বার্তা দিল বিএনপি?
  • স্থানীয় নির্বাচনে ঐক্যবদ্ধ থাকতে ও একক প্রার্থীর ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
  • নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর গুম: প্রধানমন্ত্রী
  • চোখ বেঁধে সীমান্ত দিয়ে শিলং, পরে পাগল ভেবে হাসপাতালে নেয়া হয় : স্বরাষ্ট্রমন্ত্রী
  • ঢাকার যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নে যেসব সিদ্ধান্ত
  • গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী
  • গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী
  • ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর