বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঢাকা উত্তর ও দক্ষিণের স্টার গ্রাহকদের জন্য গ্রামীণফোনের ইফতার

সম্প্রতি, রাজধানীর উত্তর ও দক্ষিণ অংশের স্টার গ্রাহকদের জন্য ইফতার মাহফিলের আয়োজন করেছে টেক সার্ভিস লিডার ও ডিজিটাল বাংলাদেশের কানেক্টিভিটি পার্টনার গ্রামীণফোন। স্টার গ্রাহকদের জন্য প্রতিষ্ঠানটি নানা ধরনের অফার ও ছাড়সহ বিশেষ সুবিধা প্রদান করে।
ঢাকা দক্ষিণের জন্য ইফতার অনুষ্ঠিত হয় গেন্ডারিয়ার মেয়র মোহাম্মদ সাঈদ খোকন কমিউনিটি সেন্টারে। এদিন গ্রামীণফোনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সিএমও সাজ্জাদ হাসিব, হেড অব প্রিমিয়াম সেগমেন্ট ফারহা নাজ জামান, প্রতিষ্ঠানটির হেড অব মার্কেটিং (প্রিমিয়াম সেগমেন্ট) সাব্বির আহমেদ এবং এর হেড অব ক্যাটাগরি নিশাত জাহান আরা।
অন্যদিকে, গাজীপুর চৌরাস্তার বিএডিসি অফিসের দক্ষিণে ঢাকা-ময়মনসিংহ রোডে টেকনগপাড়ায় অবস্থিত সাগর সৈকত কনভেনশন হল অ্যান্ড রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় ঢাকার উত্তর অংশের স্টার গ্রাহকদের জন্য ইফতারের আয়োজন। এ আয়োজনে গ্রামীণফোনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির হেড অব মার্কেটিং (প্রিমিয়াম সেগমেন্ট) সাব্বির আহমেদ এবং এর ঢাকা উত্তরের রিজিওনাল হেড মো. আহসান হাবীব সহ প্রতিষ্ঠানটির অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
কোভিডের বৈশ্বিক মহামারি সৃষ্ট পরিস্থিতির কারণে দু’ বছর পরে প্রিমিয়াম গ্রাহকদের জন্য ইফতার আয়োজন করলো গ্রামীণফোন। অনুষ্ঠানে প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে ইসলামী নানা বিষয়ে আলোচনা করা হয়। এবং মোনাজাত, দোয়া ও ইফতারের পরে ডিনার পরিবেশিত হয়। উল্লেখ্য, গ্রামীণফোনের স্টার গ্রাহকরা প্রতিষ্ঠানের পক্ষ থেকে লাইফস্টাইল, স্বাস্থ্য ও সৌন্দর্যচর্চা, ফার্নিচার ও হোম অ্যাপ্লায়েন্স, ফুডকোর্টে খাবার-দাবার এবং ভ্রমণসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ সুবিধা পেয়ে থাকেন।

একই রকম সংবাদ সমূহ

তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড

বাড়িতেই মজুত ছিল নকল ও ভেজাল সার-কীটনাশক। র‌্যাবের অভিযানে প্রায় ৫ লাখবিস্তারিত পড়ুন

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর